চুটিয়ে প্রেম–রোম্যান্সের পর এবার বিয়েটাও সেরে ফেললেন দুই দেশের সমকামী সুন্দরীরা

প্রাক্তন মিস আর্জেন্টিনা ও প্রাক্তন মিস পুয়ের্তো রিকো এই সপ্তাহেই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা করেছেন যে তাঁরা বিবাহিত। এই দুই দেশের সুন্দরীর তকমা পাওয়া দুই তরুণী বেশ কিছু বছর ধরেই একে-অপরের সঙ্গে ডেট করছিলেন। অবশেষে নিজেদের সম্পর্ককে পরিণতি দিলেন এই দুই সুন্দরী।

বিয়ে করলেন দুই প্রাক্তন সুন্দরী

উভয়ই নিজেদের ইনস্টা অ্যাকাউন্টে যৌথভাবে বিবৃতি দিয়েছেন। আর্জেন্টিনার মারিয়ানা ভারেলা এবং পুয়ের্তো রিকোর ফ্যাবিওলা ভ্যালেন্তিন লেখেন, '‌আমরা আমাদের সম্পর্ক গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার পর ২৮ অক্টোবর, বিশেষ দিনে আমরা গোপনীয়তার দরজা খুলে দিলাম।'‌ ২৮ অক্টোবর যে তাঁদের বিয়ের দিন ছিল তা হৃদয় ও আংটির ইমোজি দিয়ে বুঝিয়ে দিলেন। দু'‌জনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে ভিডিও পোস্ট হয়েছে তাতে তাঁদের সফরনামা, ক্যান্ডেল লাইট বিয়ের প্রস্তাব এবং পুয়ের্তো রিকোর কোর্ট হাউসের বাইরে তাঁদের ঘনিষ্ঠ চুম্বন সহ একাধিক রোম্যান্টিক দৃশ্যের কোলাজ দেখা গিয়েছে।

পরিচয় গড়ালো প্রেমে

২৬ বছরের ভারেলা ও ২২ বছরের ভ্যালেন্টিন ২০২০ সালের মার্চে একে-অপরের সঙ্গে পরিচিত হন। তাঁরা থাইল্যান্ডে মিস গ্র‌্যান্ড ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টে গিয়েছিলেন সেই সময়। আলাপ গড়িয়েছিল প্রেমে। তবে সম্পর্কের কথা গোপন রেখেছিলেন দু'জনেই। গোপনে প্রেম করেছেন ২ বছর। পুয়ের্তো রিকোয় তাঁদের বিয়ের আসর বসেছিল। উজ্জ্বল সাদা পোশাকে সেজে একে অপরের হাতে আংটি পরিয়ে দিয়েছেন মারিয়ানা এবং ফ্যাবিওলা।

চুটিয়ে প্রেম করেছেন ২ বছর

২০২০ সালে একে-অপরের সঙ্গে পরিচিত হওয়ার পর থেকে তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছেন এবং ১৮ মাস ধরে এই প্রেমিকা যুগল নিজেদের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি-ভিডিও পোস্ট করে নিজেদের সম্পর্কে থাকার আভাস দিয়ে গিয়েছেন। তবে এই সম্পর্ক প্রকাশ্যে আনার আগে তা গোপনেই ছিল এতদিন।

কে এই মডেল সুন্দরীরা

২০২০ সালে মিস আর্জেন্তিনার শিরোপা জেতেন মারিয়ানা ভারেলা। ওই বছরই মিস পুয়ের্তো রিকো হন ফাবিওলা ভ্যালেন্তিন। ৩১ অক্টোবর, সোমবার তাঁরা বিয়ের কথা ঘোষণা করেছেন। তিনদিনের মধ্যে তাঁদের ভিডিওতে ১১৬,০০০ লাইক ও ‌৬ লক্ষ ভিউ হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। ২০১৯ সালে 'মিস ইউনিভার্স'-এর মঞ্চে প্রতিযোগিতা করেছেন মারিয়ানা। ২০২০ সালে 'মিস গ্র্যান্ড ইন্টারন্যাশানাল'-এ তিনি প্রথম দশের মধ্যে ছিলেন। এ ছাড়া, নানা সময়ে সৌন্দর্যের নানা প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন। মারিয়ানার বান্ধবী ফাবিওলা নিউ ইয়র্কের একটি মডেলিং সংস্থায় কর্মরত। ২০২০-র 'মিস গ্র্যান্ড ইন্টারন্যাশানাল'-এ তিনিও ছিলেন প্রথম দশের মধ্যে।

সমকামীর জন্য লড়াই

এই দুই মডেল-সুন্দরী দু'‌জনেই সমকামী এবং তাঁরা তাঁদের সম্পর্ককে গোপন না করে সমকাম ও সমপ্রেমীর জন্য লড়াই করেছেন গর্বের সঙ্গে এবং নিজেদের সম্পর্ককেও নাম দিয়েছেন, যা বিশ্বের কাছে ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+