Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sri Lanka President Election: অর্থনৈতিক সঙ্কটের পর প্রথম ভোট শ্রীলঙ্কায়! হাড্ডাহাড্ডি লড়াই, কে শেষ হাসি হাসবেন

Sri Lanka President Election 2024: ভোটের লাইনে শ্রীলঙ্কা। গত ২০২২ সালে ভয়ঙ্কর আর্থিক সঙ্কটের মধ্যে পরে সে দেশ। গণ বিদ্রোহের সাক্ষী থাকে গোটা বিশ্ব। ধীরে ধীরে সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠেছে শ্রীলঙ্কা। আর সেই আবহে এটাই সে দেশে প্রথম নির্বাচন। প্রায় ১৭ মিলিয়ন মানুষ আজ শনিবার ভোট দেবেন।

১৩ হাজারেরও বেশি বুথ তৈরি করা হয়েছে। একেবারে কড়া নিরাপত্তার মাধ্যমে এই নির্বাচন চলছে। জানা যাচ্ছে, বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোটদান চলচবে। এরপরেই শুরু হবে ভোট গণনা। মনে করা হচ্ছে রবিবার দুপুরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে লঙ্কার মসনদে কে বসছেন (Sri Lanka President Election 2024) ?

Sri Lanka President Election 2024

Sri Lanka President Election 2024: নির্বাচনের ময়দানে কারা?

বর্তমান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের মূল লড়াই বিরোধী দলনেতা সজিথ প্রেমদাসার সঙ্গে (Sri Lanka President Election 2024)। তাৎপর্যপূর্ণ ভাবে লড়াইয়ের ময়দানে রয়েছে মাহিন্দা রাজাপক্ষের পুত্র নমলও। যিনি কিনা শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। আর্থিক সঙ্কটের মধ্যে দেশজুড়ে বিদ্রোহ দেখা যায়। সেই সময় শ্রীলঙ্কা ছেড়ে পালান রাজাপক্ষরা।

ফের নির্বাচনে পরিবারের সদস্য। অন্যদিকে সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি ন্যাশানাল পিপুলস পাওয়ারের অনুরাকুমার দিশানায়েক-সহ মোট ৩৮ জন প্রার্থী এবার নির্বাচনের ময়দানে নেমেছেন। রাজনৈতিকমহলের মতে=, এই নির্বাচন শ্রীলঙ্কার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

বলে রাখা প্রয়োজন, স্বাধীনতার পর গত ২০২২ সালে শ্রীলঙ্কার চরম আর্থিক সঙ্কট তৈরি হয়। একেবারে দেউলিয়া হয়ে যায়। প্রথমবার এমন ঘটনার সাক্ষী হয় সে দেশ। মানুষের ব্যাপক ক্ষোভ আছড়ে পড়ে সেই সময়ের দায়িত্বে থাকা রাজাপক্ষের (Gotabaya Rajapaksa) উপর। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের (Mahinda Rajapaksa) উপর। কোনও রকমে দেশ ছেড়ে পালান তাঁরা।

পতন ঘটে দীর্ঘ রাজাপক্ষ জামানার। সেই সময় রনিল বিক্রমসিঙ্ঘ সেই সময় সে দেশের দায়িত্ব নেন। পরিস্থিতি সামাল দিতে একধিক পদক্ষেপ করে। একাধিক প্রকল্পের ঘোষণা করেন। এই আবহে এখন দেখার সে দেশের মানুষ কাকে ভরসা করে। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট পদে জিততে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হবে একজন প্রার্থীকে (Sri Lanka President Election 2024) । না হলে বাকি দুজনের মধ্যে ফের ভোট হবে। তবে সেদিকে যাবে না বলেই দাবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+