ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা! পৃথিবীর যে কোনও জায়গায় আঘাত করতে পারে, বললেন পুতিন
ইউক্রেনের (Ukraine) সঙ্গে যুদ্ধের মধ্যেই রাশিয়া (Russia) এদিন আন্তঃ মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করল। এই ক্ষেপণাস্ত্রের নাম সার্মাট। এদিনের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন (Vladimir Put
ইউক্রেনের (Ukraine) সঙ্গে যুদ্ধের মধ্যেই রাশিয়া (Russia) এদিন আন্তঃ মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করল। এই ক্ষেপণাস্ত্রের নাম সার্মাট। এদিনের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন (Vladimir Putin)। তিনি আরও জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনও লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম বলে দাবি করেছেন তিনি। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রও বহনে সক্ষম। এই অস্ত্র ক্রেমলিনের শত্রুদের দুবার ভাবতে বাধ্য করবে বলে জানিয়েছেন পুতিন।

এদিন সার্মাট ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই অস্ত্র দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। বাইরের হুমকি থেকে রাশিয়াকের নিরাপত্তা দেবে। পাশাপাশি যেসব দেশ রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করে, তারা দুবার ভাববে বলেও মন্তব্য করেন তিনি। এই অস্ত্র তাদের পারমানবিক শক্তিকেও বৃদ্ধি করবে বলে দাবি করেছে রাশিয়া। এদিন রাশিয়া পরীক্ষা করে উত্তরের প্লেসেটস্ক কসমোড্রোমে।
রাশিয়ার পরবর্তী প্রজন্মের এই অস্ত্রের ওজন ২০০ টনের বেশি। যা একাধিক অস্ত্র পরিবহণে সক্ষম এবং শত্রুপক্ষকে ফাঁকি দিয়ে আঘাত করতে পারদর্শী।












Click it and Unblock the Notifications