Donald Trump: ট্রাম্পকে সমর্থন করার জন্য ২ বার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন, দাবি ইলন মাস্কের

ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসুন চাইছেন ইলন মাস্কও। সেই কারণেই ট্রাম্পকে হত্যার চেষ্টার খবর পেয়ে সঙ্গে তিনি খোঁজ খবর নিয়েছেন। এই খোঁজ খবর করতে গিয়ে নিজের একটি সত্যি প্রকাশ্যে এনে ফেলেছেন তিনি।
ইসন মাস্ক দাবি করেছেন ট্রাম্পকে সমর্থন করেন বলে তাঁকে ২ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। বরাত জোরে বেঁচে গিয়েছিলেন তিনি। গত ৮ মাসে নাকি তাঁর উপর পর পর ২ বার হামলা চালানো হয়েছে। রিপাবলিকান নমিনি ডোনাল্ড ট্রাম্পকে তিনি সমর্থন করছেন প্রকাশ্যে ঘোষণা করেছিলেন মাস্ক। তারপরেই তাঁর উপর হামলা হয় বলে দাবি করেছেন তিনি।

রবিবার পেনসিসলভেনিয়া ট্রাম্পের উপর হামলা চালানো হয়েছে। ডান কান ছুয়ে চলে গিয়েছে বুলেট। বক্তৃতার মধ্যেই রক্তারক্তি কাণ্ডে। সঙ্গে সঙ্গে আততায়ীকে গুলি করে হত্যা করেছে ট্রাম্পের সিক্রেট সার্ভিস। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার নিন্দা করে শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

Elon Musk

এদিকে এফবিআই ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে আততায়ীকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে থমাস নাম যুবকের। বয়স মাত্র ২০ বছর। পেনসিলভেনিয়ারই বাসিন্দা সে। পেশায় শ্যুটার। আবার রিপাবলিকানদেরই সমর্থকসে। কাজেই কোন কারণে ট্রাম্পকে গুলি করল সেই যুবক তা এখনও স্পষ্ট নয়। পুরোটা নিয়েই ধোঁয়াশা রয়েছে। তদন্ত জারি রেখেছেন তাঁরা।

এদিকে ট্রাম্পের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন গোটা বিশ্বের রাষ্ট্রনেতারা। জাপান, ইজরায়েল, কানাডার রাষ্ট্রপ্রধানরা ঘটনার তীব্র নিন্দা করেছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। সেই সঙ্গে ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+