ইরানে পালটা হামলা পাকিস্তানের! একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি
Pakistan Hits Target In Iran: ইরানে হামলা চালালো পাকিস্তান! মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ইরান। যা নিয়ে চরম ক্ষুব্ধ ইসলামাবাদ। এই ঘটনার কার্যত ২৪ ঘন্টার মধ্যে ইরানে পালটা হামলার দাবি পাকিস্তানের। তবে তেহরানেরর কোথায় এই হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
তবে সে দেশের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ইরানের জঙ্গিঘাটিগুলিকে টার্গেট (Pakistan Hits Target In Iran) করেছে পাকিস্তানের বাহিনী। যদিও ইরানের তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।

তবে পাকিস্তানের এহেন পদক্ষেপ (Pakistan Hits Target In Iran) কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে না তো? ইতিমধ্যে সেই আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের বুকে ইরানের হামলার পরেই কার্যত ঘুম উড়েছে পাকিস্তানের। ঘটনার তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। এমনকি এহেন পদক্ষেপ বেআইনি বলেও দাবি করা হয়।
একই সঙ্গে ইরানকে হুঁশিয়ারি দিয়ে পাক বিদেশমন্ত্রক জানায়, পাকিস্তানের এহেন কাজের জবাব দেওয়ার অধিকার রয়েছে। যার পরিণতির পুরো দায়ভার ইরানের ওপর বর্তাবে বলেও বার্তা দেয় সে দেশ। আর এরপরেই ইরানের আকাশসীমা পার করল পাকিস্তানের মিসাইল। এমনটাই দাবি পাক সংবাদমাধ্যমের।
বলে রাখা প্রয়োজন, পাকিস্তানের দাবি, ইরানে বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA), বালোচিস্তান লিবারেশন ফোর্স (BLF) এর মতো একাধিক সংগঠন সক্রিয় রয়েছে। আর এই সংগঠনগুলি পাকিস্তানের বুকে নাশকতা এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত।
সেই সমস্ত সংগঠনের ক্যাম্পগুলিতেও কি আঘাত (Pakistan Hits Target In Iran) হেনেছে পাকিস্তান? সে বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সরকারি স্তরে কোনও বার্তা দেওয়া হয়নি। উল্লেখ্য, বুধবার বালোচিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করে তেহরান ফোর্স। ড্রোনের মাধ্যমে মিসাইল ছুঁড়ে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক ক্যাম্প। আর এই ঘটনায় পাকিস্তানের দুই শিশু'র মৃত্যু হয়।
শুধু তাই নয়, ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। এই ঘটনা ইরান এবং পাকিস্তানের সম্পর্ককে কার্যত তলানিতে এসে ঠেকবে বলেই মত বিশ্লেষকদের। তবে এই ঘটনায় ইতিমধ্যে ইরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে ভারত। স্পষ্ট দাবি, আত্মরক্ষা করতেই কোনও রাষ্ট্র এমন পদক্ষেপ যে নেয় তা আমরা বুঝি। দুর্নীতির প্রশ্নে ভারত সবসময় জিরো টলারেন্স নীতি নেয় বলেও দাবি মোদী সরকারের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications