১৯৭ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে হাঁটতেই ভুলে গিয়েছেন নভশ্চর! দেখুন ভিডিও

এক নভশ্চর মহাকাশ জয় করে পৃথিবীতে ফিরে এসে আর হাঁটতে পারছেন না।

নভশ্চর হয়ে মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। অনেকেই এই পেশায় রঙীন জগত কল্পনা করেন। তবে প্রদীপের তলায় অন্ধকারের মতো কঠিন জগতটা অনেকেরই অজানা। নভশ্চরদের জীবন যে কতটা কঠিন আর বেঁচে থাকা যে কতটা কষ্টসাধ্য তা এই পেশার মানুষ ছাড়া অনুধাবন করা সম্ভব নয়।

১৯৭ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে হাঁটতে ভুলে গিয়েছেন নভশ্চর! দেখুন ভিডিও

এক নভশ্চর মহাকাশ জয় করে পৃথিবীতে ফিরে এসে আর হাঁটতে পারছেন না। এমনটা হয়েছে মহাকাশচারী এজে (ড্রিউ) ফিউস্টেল এর সঙ্গে। তিনি সম্প্রতি ১৯৭ দিন মহাকাশে থেকে ফিরে এসেছেন। মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এতদিন ছিলেন তিনি।

নিজের একটি ভিডিও পোস্ট করেছেন ফিউস্টেল। সেখানে দেখা যাচ্ছে, সামান্য কয়েক পা হেঁটে যেতেও পারছেন না তিনি। দেখে মনে হচ্ছে, যেকোনও সময় পড়ে যাবেন। নিজের টুইটারে সেই ভিডিও পোস্ট করে করুণ অবস্থার কথা শেয়ার করেছেন ফিউস্টেল।

জানা গিয়েছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার মহাকাশচারী ফিউস্টেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে ষষ্ঠ স্পেসওয়াক পূর্ণ করেছেন এবছরই। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই কামনা করছেন ফিউস্টেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+