'হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি' - এই বক্তব্য দিয়ে তোপের মুখে ট্রাম্পের মুখপাত্র
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কর্মকাণ্ডকে নাৎসি নেতা হিটলারের সাথে তুলনা করে তোপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার। তার পদত্যাগও দাবি করা হচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি - এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার।
তবে তিনি নিজের ভুল স্বীকার করে বলেছেন যে গণহত্যা নিয়ে এ ধরনের মন্তব্য করাটা ছিল অসংবেদনশীল এবং অনুপযুক্ত।
সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সকলের কাছে এ বিষয়ে ক্ষমা চান।
এর আগে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলন চলাকালে শন স্পাইসার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে হিটলারের তুলনা করেন এবং সিরিয়া সরকারের ওপর রাশিয়ার সমর্থন নিয়েও সমালোচনা করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি রাসায়নিক হামলার বিষয়টি এনে বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা ভাবেননি"।
কিন্তু এ বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠে।
সংবাদ সম্মেলনে মি. স্পাইসারের এ বক্তব্য সাংবাদিকরা হতবাক হয়ে পড়েন এবং তার কাছে ব্যাখ্যাও দাবি করেন।
অনলাইনেও এ বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
সেনেটর বেন কার্ডিন টুইটারে লেখেন, " হিটলারের আমলের সম্পর্কে জানার জন্য প্রেস সেক্রেটারিকে নতুন করে ইতিহাস পড়াতে হবে"।
মি. স্পাইসারকে তার পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বানও জানিয়েছে আনা ফ্রাঙ্ক সেন্টার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications