রিহানা–থুনবার্গের পর এবার কৃষক আন্দোলনকে সমর্থন অস্কারজয়ী অভিনেত্রী সুজান সার্যান্ডনের
রিহানা–থুনবার্গের পর এবার কৃষক আন্দোলনকে সমর্থন অস্কারজয়ী অভিনেত্রী সুজান সার্যান্ডনের
মার্কিন পপ গায়িকা রিহানা, পরিবেশ প্রচারক গ্রেটা থুনবার্গের পর এবার কৃ্ষকদের সমর্থনে এগিয়ে এলেন হলিউডের বরিষ্ঠ ও অস্কারজয়ী অভিনেত্রী সুজান সার্যান্ডন। ইতিমধ্যেই কৃ্ষক আন্দোলন দেশ পেরিয়ে আন্তর্জাতিক মহলেও পৌঁছে গিয়েছে এর আঁচ। গোটা বিশ্বকে তাঁরা চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিয়েছেন যে আজকের প্রেক্ষিতে এই কৃষক আন্দোলন কতটা প্রাসঙ্গিক এবং কেন এই বিষয়ে সরব হওয়া প্রয়োজন। যা স্বাভাবিকবশতই গেরুয়া শিবিরের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সুজান জানিয়েছেন তিনি তিনি আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছেন। 'থেলমা ও লুইস’ তারকা রিহানা ও থুনবার্গের পরই নিজের সমর্থন দেখান কৃষকদের প্রতি। ৭৪ বছরের অভিনেত্রী দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন নিজের টুইটারে শেয়ার করেন। 'ভারতে কেন কৃষকরা প্রতিবাদ করছেন’ এই শিরোনামের খবর শেয়ার করে সুজান লেখেন, 'ভারতের কৃষক আন্দোলনের জন্য আমার সহমর্মিতা রইল। এখানে পড়ুন, ওরাঁ কারা? কেনই বা ওঁদের এই আন্দোলন।’ সুজান সার্যান্ডনের এমন টুইটের পরই তা দাবানল গতিতে ভাইরাল হতে থাকে। নেটজনতারাও একের পর এক ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে মত দিতে থাকেন। এখনও পর্যন্ত ১৮ হাজারেরও বেশি মানুষ সার্যান্ডনের টুইটে লাইক করেছেন। কমেন্ট করেছেন প্রায় ৭ হাজার জনেরও বেশি। ভারতের কৃষকদের এই আওয়াজ যে ক্রমশই আন্তর্জাতিক স্তরে আরও জোরালো হয়ে উঠছে, অস্কারজয়ী অভিনেত্রীর টুইট তার প্রমাণ।
সুইডিশ কিশোরী পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ, মার্কিন আইনজীবী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মীনা হ্যারিস, অভিনেতা আমান্ডা সিরনি, গায়িকা জে সিয়ান, ডাঃ জিউস ও প্রাক্তন পর্নতারকা মিয়া খলিফাও কৃষকদের সমর্থনে টুইট করেছেন। তবে আন্তর্জাতিক সীমানার পারের এই হস্তক্ষেপকে মোটেই ভাল চোখে দেখছে না মোদী সরকার। কেন্দ্রের কথায়, 'ভারত-বিরোধী মিথ্যা কোনও অপপ্রচারের ফাঁদে পা দেওয়া উচিত নয়। একত্রিত হয়ে এই বিদেশি অপপ্রচার রুখতে হবে।’ ইতিমধ্যেই রিহানা এবং গ্রেটা থুনবার্গের সমালোচনায় সরব হয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications