India-Bangladesh: ভারতকে ছাড়া স্তব্ধ হয়ে যাবে বাংলাদেশ! এবার ডিজেলের জন্য হাত পাতছে ঢাকা
India-Bangladesh: শেখ হাসিনাকে(Sheikh Hasina) নিয়ে ভারত (India) এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে কার্যত স্নায়ুর লড়াই চলছে! একদিকে সে দেশ পাসপোর্ট বাতিল করছে, অন্যদিকে মুজিবকন্যার ভিসার মেয়াদ বাড়াচ্ছে মোদী সরকার। এর মধ্যেই সীমান্ত ইস্যুতে দু'দেশের মধ্যে ক্রমশ বাড়ছে সংঘাত। চাপা টেনশন সীমান্তের দুপাড়েই। আর এর মধ্যেই ফের একবার ভারতের দ্বারস্থ হতে চলেছে ইউনূস সরকার (Muhammad Yunus) ।
এবার ভারত থেকে ডিজেল কিনতে চলেছে বাংলাদেশ। উত্তেজনার আবহে গত কয়েকমাসে দফায় দফায় আলু-পেঁয়াজ বাংলাদেশে পাঠিয়েছে ভারত (India-Bangladesh) । এমনকি ইউনূসের নেতৃত্বে চলা অন্তবর্তী সরকারও ভারত থেকে চাল কিনতে চুক্তি করেছে। সেই মতো দু'দফায় ওপারে পৌঁছেছে ভারতীয় চাল।

এবার বিপুল চাহিদা মেটাতে ডিজেল ভারত থেকে কেনার সিদ্ধান্ত। যা এক লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্থাৎ বিপিসি।
সে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'যুগান্তরে'র খবর অনুযায়ী, বিপিসির পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে ভারত থেকে এই তেল কেনার সিদ্ধান্ত হয়েছে বলে খবর।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ডিজেল চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করবে বাংলাদেশ। আর এজন্য বাংলাদেশি টাকায় খরচ হবে এক হাজার ১৩৭ কোটি টাকা। এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়ে থাকে।
আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। মূলত বিপিসি বিভিন্ন সময়ে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।
সম্ভবত এবারও এই একই ভাবে ট্রেনে করেই বাংলাদেশে তেল পাঠাবে ভারত। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে চুক্তি অনুযায়ী খুব শীঘ্রই এই তেল পাঠানো হবে। না হলে বাংলাদেশের বুকে ডিজেলে চলা গাড়ি কিংবা অন্য অনেক কিছুই স্তব্ধ হয়ে যাবে বলে আশঙ্কা। যদিও এই আবহে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপতানি করা বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীরা।












Click it and Unblock the Notifications