করোনা মুক্ত হতেই ৭০ বছরের বৃদ্ধকে সাড়ে ৮ কোটি টাকার বিল ধরাল হাসপাতাল
করোনা মুক্ত হতেই ৭০ বছরের বৃদ্ধকে সাড়ে ৮ কোটি টাকার বিল ধরাল হাসপাতাল
করোনা সংক্রমণ থেকে সবে সুস্থ হয়ে উঠেছিলেন ৭০ বছরের বৃদ্ধ। তারপর যা বিল ধরাল হাসপাতাল তাতে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে যেকোনও মুহূর্তে। ১৮১ পাতার বিলে সাড়ে আট কোটি টাকা চার্জ করা হয়েছে তাঁকে। সিয়াটেলে সুইডিস মেডিকেল সেন্টারে করোনা আক্রান্ত হয়ে প্রায় ৬২ দিন ভর্তি ছিলেন তিনি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মরণাপন্ন অবস্থা হয়েছিল মিশেল ফ্লেরের। পরিবারের লোকেরা প্রহর গুণছিলেন। হদযন্ত্র প্রায় কাজ করছিল না এমন দশা তৈরি হয়েছিল। কিন্তু চিকিৎসকদের তৎপতার ধীরে ধীরে করোনাকে জব্দ করে সুস্থ হয়ে ওঠেন তিনি। তার জন্য অবশ্য দীর্ঘ সময় লেগেছিল। টানা ৬২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
করোনাকে হারি সুস্থ হয়ে উঠতেই হাসপাতালের বিল দেখে হার্ট অ্যাটাকের উপক্রম হয়েছে তাঁর। ১৮১ পাতার বিলে সাড়ে আট কোটি টাকা িচকিৎসার খরচ বাবদ ধরা হয়েছে। এই বিল এখন তিনি কীভাবে মেটাবেন সেটাই এখন জানার। তবে সত্যিই কী করোনা চিকিৎসায় এই বিপুল পরিমান বিল হতে পারে। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications