India-Bangladesh: খাবি খাচ্ছেন ইউনূস, বাঁচিয়ে দিলেন মোদী! এরপর হাত পাতলেও আর...

India-Bangladesh: বাজার দর সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ইউনূস সরকারকে! পেঁয়াজ থেজে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম সে দেশে আকাশছোঁয়া। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন গত কয়েকদিন আগেই।

এই অবস্থায় সেই ভারতের কাছেই হাত ফেলতে হল বাংলাদেশের (India-Bangladesh) অন্তবর্তী সরকারের (Chief Adviser of Bangladesh) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে (Muhammad Yunus) । যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

India-Bangladesh

সমস্ত কিছু ভুলে ২৫ হাজার টন চাল (Rice) বাংলাদেশে রফতানি করল ভারত (India-Bangladesh)। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে চাল নিয়ে পৌঁছবে ভারতীয় জাহাজ। এমনটাই সে দেশের খাদ্যমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। গত কয়েকমাসে একাধিকবার বাংলাদেশে পেঁয়াজ পাঠিয়েছে ভারত। এমনকী ট্রেনে করে হিলি সীমান্ত হয়ে পাঠানো হয়েছে বস্তা বস্তা আলুও। আলু-পেঁয়াজের বিপুল এই রফতানির ফলে এক ধাক্কায় সে দেশে বাজারে অনেকটাই দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

যদি বর্তমান পরিস্থিতিতে ভারতের বিকল্প অন্য দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ভাবনা চিন্তা শুরু করে ইউনূস। কিন্তু তা যে দিবাস্বপ্নের মতো! তা ভুঝতে পারেন কিছুদিনের মধ্যেই। চালের জন্য ভারতের কাছে কার্যত হাত পাততে বাধ্য হয় সে দেশের অন্তবর্তী সরকার। সেই মতো নিয়ম মেনে ভারতের কাছে চালের জন্য আবেদন করে। সেই আবেদন রেখেছে ভারত। সে দেশের মানুষের কথা ভেবে চাল পাঠাচ্ছে মোদী সরকার।

জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের খাদ্য মন্ত্রক জানিয়েছে, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান।

সেই মতো ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের একটি জাহাজ আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলেও সে দেশের তরফে জানানো হয়েছে। এরপর চালের নমুনা সংগ্রহ করা হবে এবং পণ্য খালাস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিপুল এই চাল রফতানির ফলে বাংলাদেশের মাটিতে চালের চাহিদা অনেকটাই পূরণ হবে বলে মনে করা হচ্ছে (India-Bangladesh)। এমনকী দামও এক ধাক্কায় অনেকটাই কমবে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+