হ্যান্ডসাম পাকিস্তানি চাওয়ালার পরে নতুন ইন্টারনেট সেনসেশন এই নেপালি তরুণী

সোস্যাল মিডিয়ায় হ্যান্ডসম বয় আরশাদের ছবি প্রকাশ্যে আসার পরে রাতারাতি স্টার হয়ে গিয়েছেন পাকিস্তানি চাওয়ালা। এবারে চর্চা শুরু হয়েছে এক সবজি বিক্রেতা নেপালি তরুণী কে নিয়ে।

কাঠমান্ডু, ২ নভেম্বর : সপ্তাহ খানেক আগে পাকিস্তানের নীল চোখের চাওয়ালা আরশাদ খানের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। সোস্যাল মিডিয়ায় হ্যান্ডসাম বয় আরশাদের ছবি প্রকাশ্যে আসার পরে রাতারাতি স্টার হয়ে গিয়েছেন পাকিস্তানি চাওয়ালা। এবারে চর্চা শুরু হয়েছে এক সবজি বিক্রেতা নেপালি তরুণী কে নিয়ে। [পাকিস্তানের সেই নীল চোখের 'চাওয়ালা'র নয়া মেকওভার দেখলে নিজেকে আর সামলাতে পারবেন না!]

সোস্যাল মিডিয়া যে রাতারাতি কাউকে স্টার বানিয়ে দিতে পারে তা এখন প্রমানিত। আরশাদের খানের পরে এখন সোস্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে সাধারণ ঘরে জন্ম নেওয়া এক নেপালি তরুণী। পেশায় সবজি বিক্রেতা হলেও তার সৌন্দর্য আর রুপে মুগ্ধ তামাম ইন্টারমেট জগৎ।

হ্যান্ডসম পাকিস্তানি চাওয়ালার পরে নতুন ইন্টারনেট সেনসেশন এই নেপালি তরুণী

নেপালের গোর্খা ও চিতওয়ান ব্রিজের মধ্যে দিয়ে যখন সবজি বিক্রি করার জন্য বাজারে হেঁটে যাচ্ছিলেন ওই নেপালি তরুণী তখনই রূপচন্দ্রা মহাজন নামে এক জনৈক ভদ্র মহিলা তাঁকে দেখতে পান। এবং তার পরেই কয়েকটি ছবি তোলেন এবং নিজের টুইটার অ্যাকাউন্টে তা শেয়ার করেন। এরপর থেকেই আলোচনা শুরু হয়ে যায় এই তরুণীকে নিয়ে।

টুইটার এবং ফেসবুকে ওই তরুণীর দুটি ছবি এখন ভাইরাল। একটি ছবিতে দেখা গিয়েছে ওই নেপালী তরুনী সবজি বিক্রি করার জন্য ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। অন্য আর একটি ছবিতে বাজারে সবজি বিক্রি করতে দেখা যাচ্ছে সুন্দরী তরুণীকে।

সোস্যাল মিডিয়ায় ছবি প্রকাশ হওয়ার পরে পাকিস্তানের নীল চোখের হ্যান্ডসাম চাওয়ালা আরশাদ পেয়ে গিয়েছেন মডেলিং এর সুযোগ। নেপালের সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই সুন্দরী তরুনীরও কি এবার তাহলে ভাগ্য বদলাতে চলেছে?এমনই গুঞ্জন চলছে সোস্যাল মিড়িয়া জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+