গ্যাসের দাম ১ হাজার ৪৫৫ টাকা! রান্নাঘরে জ্বলছে আগুন, ইউনূসকে ছুড়ে ফেলার হুঁশিয়ারি বাংলাদেশের মহিলাদের
Bangladesh LPG Price: প্রবল চাপের মুখে বাংলাদেশের মানুষ! গত কয়েকমাস ধরে কেটে গিয়েছে, এখনও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন মহম্মদ ইউনূস। আলু, পেঁয়াজ সহ সমস্ত জিনিসের দামই একেবারে আকাশ ছোঁয়া। মানুষ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস কিনতে একেবারে হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় ক্রমশ অন্তবর্তী সরকারের উপদেষ্টার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এর মধ্যেই কমল না গ্যাসেরও দামও।
একই থাকল এলপিজি'র দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অর্থাৎ বিইআরসি এই সংক্রান্ত দাম (Bangladesh LPG Price) ঘোষণা করে। তাতে দেখা গিয়েছে, এলপিজির দামে কোনও বদল করা হয়নি। জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৫ টাকা'ই (বাংলাদেশের মুদ্রায়) রাখা হয়েছে। উল্লেখ্য, গত দুই মাসে একই দাম ছিল এলপিজির।

এবার বাংলাদেশের মানুষ আশা প্রকাশ করে যে, সম্ভবত এবার গ্যাসের দাম (Bangladesh LPG Price) কমাতে পারে সরকার। কিন্তু এই বিষয়ে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। ফলে আরও ক্ষোভ তীব্র হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বুকে এলপিজির এই দাম কার্যকর হবে। তবে এর মধ্যেই সামনে আসছে আরও এক কেলেঙ্কারি। জানা যাচ্ছে, বিইআরসি গ্যাসের দাম নির্ধারণ করে দিলেও সেই দামে অনেকাংশেই বিক্রি করা হচ্ছে না।
বলে রাখা প্রয়োজন, এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। ফলে বিপুল পরিমান টাকা খরচ করে এই গ্যাস কেনা ক্রমশ চাপ বাড়াচ্ছে সে দেশের সাধারণ মানুষের উপর। একদিকে সমস্ত নিত্য প্র্যজিনিয় জিনিসের দাম ক্রমশ বাড়ছে। এর মধ্যে গ্যাসের দাম কমানোর ক্ষেত্রে ইউনূস সরকার কোনও পদক্ষেপ না নিলে ফের আন্দোলনই পথ বলছেন সে দেশের মানুষ। আর এহেন হুঁশিয়ারি ঘিরেই নতুন করে বাংলাদেশে বাড়ছে উত্তেজনা।
বলে রাখা প্রয়োজন, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম (Bangladesh LPG Price) নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications