৫০ টন নন-বাসমতি সিদ্ধ চাল নেবে ঢাকা! জানেন বাংলাদেশিরা ভারতের চালে কি স্বাদ পান? ধারণাটাই বদলে যাবে

India-Bangladesh: গত কয়েক দফায় ভারত থেকে চাল গিয়েছে বাংলাদেশ। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের আমলেও চাল নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী দু'লাখ টন চাল ভারত থেকে কিনেছে বাংলাদেশ। আর এরপরেই দু'দফায় ভারত থেকে চাল গিয়েছে ওপার বাংলায়। কিন্তু এরপরেও দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

অস্বাভাবিক ভাবে বেড়েছে চালের দাম। আর তা কিনতে গেলেই হাতে ছ্যাকা খেতে হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে! এই অবস্থায় ভারত থেকে আরও চাল কেনার সিদ্ধান্ত ইউনূস সরকারের। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউনে'র খবর অনুযায়ী, ভারত থেকে নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার (India-Bangladesh) ।

India-Bangladesh

সেই মতো আরও ৫০ টন কিনবে (India-Bangladesh) বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রতি কেজি চালের ক্রয়মূল্য পড়বে ৫৫ টাকা ৬ পয়সা। আর সেভাবেই ৫০ হাজার টন চাল আমদানিতে বাংলাদেশ সরকারের ব্যয় হবে ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপুল পরিমাণ এই চাল কেনা হবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। গত কয়েকদিন আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বৈঠক হয়। ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

'বাংলা ট্রিবিউন' বলছে, খাদ্য মন্ত্রকের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ ৫-এর আওতায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। বলে রাখা প্রয়োজন, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউনূস সরকার ভারত থেকে দুই লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নেয়।

সেই মতো গত ১১ নভেম্বর চুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল সরবরাহ করেছে। দ্বিতীয় চালানে আরো ২৭ হাজার টন সিদ্ধ চাল গিয়েছে। ইতিমধ্যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে বাংলাদেশে রপ্তানি করা চাল সে দেশের বাজারে পৌঁছে গিয়েছে।

তাতে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে আশা করলেও হয়নি। আর তাই আরও চাল কিনবে ইউনূস সরকার। এতে পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়ার আশা করা হচ্ছে। না হলে তো সরকারটাই তো আর থাকবে না? আর তা সেই আশঙ্কা থেকেই...।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+