চিনে লকডাউন ওঠার খুশিতে চুম্বন প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড়
চিনে লকডাউন ওঠার খুশিতে চুম্বন প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড়
করোনা ভাইরাসের গ্রাসে গোটা বিশ্ব। কিন্তু যে দেশ থেকে এই মারণ ভাইরাস সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল সেই চিনে লকডাউন উঠে গিয়েছে। এই দেশের অনেক অংশই ধীরে ধীরে স্বাভাবিকের পথে হাঁটছে। যদিও কিছুজন রয়েছেন যাঁরা এই লকডাউন তুলে নেওয়ার পর একটু অতিরিক্ত মাত্রায় উত্তেজিত হয়ে পড়ছেন।

লকডাউন ওঠার আনন্দে চুম্বন প্রতিযোগিতা
সম্প্রতি চিন থেকে লকডাউন তুলে নেওয়ার ফলে এখানকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। দেশ আবার সচল হয়েছে তা উদযাপন করতে দেশের দক্ষিণ অংশের এক কারখানা উদ্ভট এক ‘চুম্বন প্রতিযোগিতা'র আয়োজন করেছে। এই ঘটনাটি যদিও সোশ্যাল মিডিয়ায় নিন্দিত হয়েছে। জানা গিয়েছে, এক আসবারপত্রের কারখানা, নাম ‘ইউয়েভা', যেটি সুঝহোউতে অবস্থিত, তারা ১০ জন যুগলকে আমন্ত্রণ জানিয়েছিল। যাতে সামাজিক দুরত্বের সীমান্তরেখা বজায় রেখে তারা একে-অপরকে চুম্বন দেয়। কিভাবে? যুগলের মাঝে ছিল প্লেক্সিগ্লাসের আস্তরণ, তার ওপর দিয়েই যুগলরা চুম্বন দেয় একে-অপরকে।

সংক্রমণের ঝুঁকি কমাতে যুগলের মাঝে গ্লাস
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হয়েছে যেখানে দেখা গিয়েছে যে কারখানার কর্মীরা গ্লাসের স্তরের ওপর দিয়েই চুম্বন করছে ও অন্য কর্মীরা তাঁদের উৎসাহ দিচ্ছে। কারখানার কর্ণধার মিস্টার মা জানিয়েছেন যে অংশগ্রহণকারীদের মাঝখানে গ্লাস লাগানো হয়েছে যাতে সংক্রমণের ঝুঁকি কম থাকে।

কর্মীদের উৎসাহিত করতে এই উদ্যোগ
কারখানার মালিক জানিয়েছেন যে এই প্রতিযোগিতা রাখার উদ্দেশ্যই হল যাতে কারখানার প্রত্যেক কর্মী আনন্দে থাকে। তিনি বলেন, ‘কিছু কিছু প্রতিযোগী বিবাহিত দম্পতি ছিল, স্বামী-স্ত্রী উভয়েই এই কারখানায় কাজ করেন। এই মহামারি সকলকে ভীষণ হতাশাগ্রস্ত করে তুলেছিল। তাঁরা কেউই স্বস্তিতে থাকতে পারছিলেন না এবং সেটা উৎপাদনের ওপরও পড়ছিল।' যদিও এই ক্রিয়াকলাপ সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হয়েছে।












Click it and Unblock the Notifications