(ভিডিও) বাঘেদের চারণভূমি হয়ে উঠেছে দোহার ব্যস্ত রাস্তা
দোহা, ৯ মার্চ : বেঙ্গালুরুতে কিছুদিন আগে প্রকাশ্যে চিতাবাঘ ঘুরে বেড়ানো নিয়ে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। সিলিকন সিটিতে স্কুলে চিতাবাঘ ঢোকায় ওই অঞ্চলের সব স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন কর্তপক্ষ। [মহিলা চাকরি প্রার্থীর শারীরিক মাপজোক নিচ্ছেন পুরুষ পুলিশকর্মী!]
তবে দোহাতে যে ঘটনা ঘটেছে তা দেখে বেঙ্গালুরুর স্কুল কর্তপক্ষ এটা ভেবে নিশ্চিন্ত হতে পারেন যে, এই ঘটনার সাক্ষী একমাত্র তাঁরাই নন। এর চেয়েও ভয়ানক ঘটনা ঘটতে পারে। [বাবার কথায় ছাদ থেকে সটান লাফ তিন বছরের শিশুর]

আসলে ঘটনা হল, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একেবারে ব্যস্ত রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। দোহা এক্সপ্রেসওয়েতে এই ঘটনা একজন প্রত্যক্ষদর্শী ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিওই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। [দুর্ঘটনায় গাড়ি ঘূর্ণির মতো পাক খেলেও অক্ষত চালক]
বাঘটিকে ধরা গিয়েছে বলে খবর রটলেও সরকারের তরফে এর সমর্থন পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভয়ঙ্কর বন্য জন্তু পোশার রেওয়াজ রয়েছে। কেউ কেউ বাড়িতে বাঘ সিংহ পোষেন। তাদেরই কারও বাড়ির পোষ্য এই কাণ্ড ঘটিয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। নিচের ভিডিওতে দেখে নিন কীভাবে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘমামা। [হাড়িতে মুখ আটকে ঘুরে বেড়াচ্ছে চিতা]












Click it and Unblock the Notifications