Tit-for-Tat: একটা ছোট্ট চাল! ভারতীয় হাইকমিশন ঘিরে নিল লন্ডল পুলিশ
লন্ডনে ভারতীয় হাইকমিশনে হওয়ার হামলার পর দিল্লির ব্রিটিশ হাইকমিশনের বাইরের নিরাপত্তা কমানো হয়। এমনকি রাষ্ট্রদূতের বাসভবনের বাইরেও হঠাত করেই নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়। এহেন প্রত্যাঘাতের পরেই নড়েচড়ে বসল লন্ডনের পুলিশ প্রশাসন।

শুধু তাই নয়, লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে ব্যারিকেড লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। শুধু তাই নয়, খালিস্তানিপন্থী আন্দোলনকারীদেরও কমিশনের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পাঞ্জাবে খালিস্তানিপন্থী অমৃতপালকে খুঁজছে পুলিশ। যে কোনও মুহূর্তে তাঁকে গ্রেফতার করা হতে পারে। একদিকে যখন পাঞ্জাব পুলিশ খালিস্তানিপন্থী এই নেতাকে সাজাতে ঘুঁটি সাজিয়ে ফেলেছে অন্যদিকে লন্ডন সহ একাধিক ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে লন্ডনে ভারতীয় দূতাবাসে ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়।
এমনকি সেখানে খালিস্তানি পতাকাও উড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, কমিশনের অফিসে হামলার ঘটনাও ঘটে। বিক্ষোভ শুরু হওয়ার অনেক পরে সেখানে যায় লন্ডনের পুলিশ। যা মোটেই ভালোভাবে নেয়নি ভারত।
এই ঘটনার পরেই ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক। কড়া ভাষায় এই ঘটনার নিন্দা জানানো হয়। কিন্তু এরপরেও লন্ডন পুলিশের তরফে হালকা মনোভাব যথেষ্ট কড়া ভাবে নেয় মোদী সরকার। এমনটাই জানা গিয়েছে। আর এরপরেই চাণক্যপুরীতে ব্রিটিশ হাইকমিশনের বাইরে এবং রাজাজি মার্গে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসের বাসভবনের বাইরে রাখা ব্যারিকেড এদিন সরিয়ে ফেলতে দেখা যায়।
আর এই ছবি সামনে আসার পরেই লন্ডনে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হল। ইন্ডিয়া হাউস নামে পরিচিত ভারতীয় দূতাবাসের সামনে লন্ডল পুলিশের ভ্যান দাঁড় করানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তায় একাধিক বন্দুকধারী পুলিশ অফিসারকেও মোতায়েনের ছবিও ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়।
এছাড়াও একাধিক জায়গাতে ব্যারিকেড লাগানো হয়েছে। বিশেষ করে যে সমস্ত রাস্তা কমিশনের দিকে যাচ্ছে সেখানে একাধিক ব্যারিকেড বসানো হয়েছে। কমিশনের সামনে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। বিশ্বের সবচেয়ে বড় ভারতীয় মিশনের আধিকারিকরা এই মুহূর্তে সেখানে কাজ করছেন বলেও জানা গিয়েছে।
#WATCH | London Metropolitan Police patrols outside the Indian High Commission in London, UK. pic.twitter.com/rCId56lmdW
— ANI (@ANI) March 22, 2023
ব্রিটিশ এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে যা ঘটেছে তা দুঃখজনক ঘটনা বলে মেনে নিয়েছেন ওই আধিকারিক।
অন্যদিকে অমৃতপালের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পাঞ্জাব পুলিশের বিশেষ টিম। ইতিমধ্যে খালিস্তানীপন্থি নেতার ছবি প্রকাশ করে অ্যালার্ট করা হয়েছে।
#WATCH | London, UK | Anti-India protests by Khalistanis behind Police barricade. Metropolitan Police on guard at Indian High Commission. pic.twitter.com/Kt7kvlHGEq
— ANI (@ANI) March 22, 2023
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications