হাসপাতালের বেড থেকেই ছাত্রদের 'গ্রেড' দিচ্ছেন শিক্ষক! মৃত্যুর আগের দিনের এই ছবিতে আবেগপ্রবণ নেট দুনিয়া
জম্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, সেই কবে লিখে গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। জন্মালে মরতে হবে, তা জানতেন এই খবরের মূল চরিত্র একজন নিবেদিত প্রাণ শিক্ষক। জীবনের শেষ দিনগুলি তিনি থাকতেন মেয়ের কাছে। হাসপাতালে ভর্তি হলেও মেয়েই পাশে ছিলেন। সেই মেয়ে সান্দ্রা ভেনেগাস শিক্ষক বাবা মৃত্যুর আগের দিনের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে ওই শিক্ষককে দেখা যাচ্ছে কম্পিউটার নিয়ে কাজ করছেন। আদতে তিনি ছাত্রদের গ্রেড দেওয়ার কাছ করছিলেন, সেই সময়।
দুঃখজনকভাবে পরের দিন মারা গিয়েছেন ওই শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া সেই ছবি নেট দুনিয়াকে ছুঁয়ে গিয়েছে। সান্দ্রা ভেনেগাস জানিয়েছে, মৃত্যুর আগের দিন ছাত্রছাত্রীদের গ্রেড দেন, তাঁদের পাশ করান। পরের দিন তাঁর মৃত্যু হয়। তার আগে অবশ্য হাসপাতালে নিয়ে যাওয়া ল্যাপটপ, চার্জারও প্যাক করে রেখেছিলেন তিনি।

সান্দ্রা ভেনেগাস বলেছেন, শিক্ষকরা এত বেশি ঘন্টা ছাত্রদের জন্য ব্যয় করেন, যা অনেকেই জানতে পারেন না কিংবা বুঝতে পারেন না। এমন কী মহামারীর সময়েও শিক্ষকরা তাঁদের দায়িত্ব পালন থেকে বিরত হননি। এই পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আবেগের বাঁধ ভেঙেছে। শিক্ষকের নিঃস্বার্থ এই কাজে খুশি হয়েছেন অনেকেই।
একজন লিখেছেন, খবরটি হৃদয়স্পর্শী। একজন সত্যিকারের নায়ক ছিলেন সেই শিক্ষক। সেই শিক্ষকের চিন্তা-ভাবনাকে সমর্থন করে তাঁর এবং তাঁর পরিবারের প্রতি প্রার্থনা করেছেন ওই ব্যক্তি। অন্য একজন লিখেছেন, ওই শিক্ষক দেখিয়ে দিয়ে গেলেন, তিনি ছাত্রদের প্রতি কতটা যত্নশীল।
অপর একজন লিখেছেন, অনেক সময়ই শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়। সাধারণভাবে প্রত্যেক শিক্ষকই জানেন যে, তাঁদের মধ্যেও এমন কেউ কেউ আছেন, যাঁরা সবার নজর কাড়েন। অপর একজন লিখেছেন, ওই শিক্ষক সত্যিকারের একজন ছিলেন। এইসব শিক্ষকরা অন্যদের পথ দেখাবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications