বাংলাদেশ আমদানি শুল্ক কমাতেই ভারতে চালের মূল্য পাঁচদিনে বাড়ল ১০ শতাংশ
বাংলাদেশ আমদানি শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার পর গত পাঁচ দিনে ভারতের চালের দাম দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ১০ শতাংশ বেড়েছে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে রপ্তানি চুক্তির তৎপরতা বৃদ্ধি করেছে।

১০ শতাংশ বেড়েছে চালের দাম
গত ২২ জুন বাংলাদেশ এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল যে ৩১ অক্টোবর পর্যন্ত বাসমতী চাল ছাড়া অন্য কোনও চাল আমদানী করা যাবে। ভারত চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে এই আশঙ্কায় এই প্রথমবার বাংলাদেশ এত তাড়াতাড়ি ভারত থেকে চাল আমদানি করছে। সাধারণত ভারত থেকে বাংলাদেশের চাল আমদানি করার সময় সেপ্টেম্বর-অক্টোবর। কয়েক মাস ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ভারতের গম রপ্তানি নিষিদ্ধ করার পর বাংলাদেশে প্রধান এই খাবারের ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি গম আমদানিও কমে গেছে বাংলাদেশের। এছাড়া চলতি বছর বন্যার কারণে দেশে ধান চাষও ব্যাহত হয়েছে।

অনেক আগে থেকে চাল আমদানি করেছে বাংলাদেশ
চাল রপ্তানি সংগঠনের সভাপতি বিভি কৃষ্ণ রাও এ প্রসঙ্গে বলেন, 'গত পাঁচ দিনে বিশ্ব বাজারে ভারতীয় অ-বাসমতি চালের মূল্য প্রতি টন ৩৫০ ডলার থেকে বেড়ে ৩৬০ ডলারে পৌঁছেছে। আর এটা ঘটেছে বাংলাদেশ থেকে শুল্ক কমানোর খবর আসার পর।' এখানে উল্লেখ্য, ক্রমবর্ধমান গমের দাম এবং আমদানি হ্রাস বাংলাদেশে আটার দাম বাড়িয়েছে এবং চালের উপর চাপ সৃষ্টি করেছে। এছাড়া আগাম বন্যা, ঝড় এবং ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে ধান চাষ ব্যাহত হয়েছে। যে কারণে চালের দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

চালের দাম আরও বাড়বে
তিরুপতি এগ্রি ট্রেডের মুখ্য এক্সিকিউটিভ অফিসার সূরজ আগরওয়াল বলেন, 'চালের দাম ইতিমধ্যেই ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সেটা আরও বাড়বে। বাংলাদেশ সাধারণত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার থেকে চাল কেনে। ভারতের এই তিন রাজ্যে সাধারণ চালের দাম ইতিমধ্যে ২০ শতাংশের বেশি বেড়েছে। এই তিন রাজ্যে চালের দাম বৃদ্ধি দেশের অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলেছে। ফলে ভারতের দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে চালের দাম ১০ শতাংশ বেড়েছে।'

বাংলাদেশের চাল আমদানি
এ বছরের আর্থিক বছরে বাংলাদেশ ১৩.৫৯ লক্ষ টন চাল আমদানি করেছে। বাসমতী নয় এমন চাল বাংলাদেশ আগাম ক্রয় করায় ভারতীয় চাল রপ্তানি বৃদ্ধি পাবে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব কমার্শিয়াল ইনটেলিজেন্স অ্যান্ড পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে ৬.১১ বিলিয়ন ডলারের অ-বাসমতি চাল রপ্তানি করেছে ভারত। আর আগের অর্থবছরে ভারতের এই চাল রপ্তানির পরিমাণ ছিল ৪.৮ বিলিয়ন মার্কিন ডলারের।

ভারত দ্বিতীয় চাল রপ্তানিতে
বিশ্বে চীনের পর দ্বিতীয় বৃহত্তম চালের ভোক্তা ভারত। এছাড়া বিশ্ব বাজারে ভারতের চাল রপ্তানির পরিমাণ ৪০ শতাংশের বেশি। ২০২১-২২ অর্থবছরে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে চাল রপ্তানি করেছে ভারত।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications