করোনার পর আরও এক সংক্রামক ব্যাধি বিশ্বে নতুন করে দানা বাঁধল! ৩৩ হাজার শুয়োর আক্রান্ত
করোনার সংক্রমণের পর এবার আরও একটি ব্যাধি জাঁকিয়ে বসছে বিশ্বের আরও এক প্রান্তে। একদিকে এশিয়া থেকে দানবীয় আকার নিয়ে যেমন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তেমনই পোল্যান্ডে দানা বাঁধতে শুরু করেছে আফ্রিকান সোয়াইন ফিভার।

কী ঘটেছে পোল্যান্ডে?
উল্লেখ্য, পোল্যান্ডে আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত হয়ে ৩৩ হাজার শুয়োর আক্রান্ত। ২০ দিনের মধ্যে ৩৩ হাজার শুয়োরের এই আক্রমণের ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে করোনা আতঙ্কের মধ্যে।

আশঙ্কার মেঘ গাঢ় হচ্ছে!
এদিকে, জানা যাচ্ছে, পোল্যান্ডের পোজান এলাকায় গাঢ় হচ্ছে কোভিড ১৯ এ আক্রান্তের সংখ্যা। এই এলাকাতেই পোল্য়ান্ডে সবচেয়ে বেশি শুয়োর প্রতিপালিত হয়। আর একদিকে আফ্রিকান সোয়াই ফিভার আর অন্যদিকে কোভিড ১৯ আক্রমণের জেরে রীতিমতো নাজেহাল পোল্যান্ড।

কোথা থেকে এলো পোল্যান্ডে এই রোগ
জানা গিয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে পোল্যান্ডের এক শুকর পালক কয়েকটি শুয়োরের শাবক কিনেছিলেন নিয়েদোরার্দস থেকে। এরপর থেকেই সেদেশে শুয়োরদের মধ্যে এই সংক্রমিত রোগ দেখা যাচ্ছে। একদিকে, পোল্যান্ডে সরকার পতনের মুখে, অন্যদিকে, করোনার আক্রমণ তারপর নতুন করে এই রোগের প্রাদুর্ভাব নয়া উদ্বেগ বাড়িয়েছে পোলিশ জনতার মধ্যে।












Click it and Unblock the Notifications