Donald Trump: গ্রিনল্যান্ড কিনে নেবে আমেরিকা! পানামার পর দুনিয়ার সবচেয়ে বড় দ্বীপ চেয়ে বসলেন ট্রাম্প

Donald Trump: পানামা খালের পর এবার গ্রিনল্যান্ডের (Greenland) নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের রাশ আমেরিকার (United States) হাতে আসা আশু প্রয়োজন বলে দাবি ট্রাম্পের। রবিবার আমেরিকায় ডেনমার্কের (Denmark) রাষ্ট্রদূত বাছাইয়ের ঘোষণার সময় এমনই কথা লিখলেন ট্রাম্প।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে ট্রাম্প লেখেন, আমেরিকা মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ অপরিহার্য। তবে এই প্রথম নয়, এর আগেও গ্রিনল্যান্ডের রাশ নিজের হাতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।

trump

গত সপ্তাহান্তেই পানামা খালের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর সংযোগকারী পানামা খালে জাহাজ চলাচলে খরচ না কমালে পানামা খালের নিয়ন্ত্রণ আমেরিকা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

কানাডাকে আলাদা দেশ না বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম স্টেট (51th state) হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, গ্রেট স্টেট অফ কানাডার গভর্নর হওয়া উচিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau)।

কিন্তু কেন গ্রিনল্যান্ডের প্রতি নজর ট্রাম্পের?

সুমেরু মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড। যার ৮০ শতাংশ ভূখণ্ডই বরফের চাদরে ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেখানে। মাত্র ৬০ হাজার লোক বসবাস করেন দুনিয়ার সবচেয়ে বড় দ্বীপে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে গ্রিনল্যান্ডে। ফলে একাধারে প্রাকৃতিক সম্পদ, অন্যদিকে সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্য হতে পারে ট্রাম্পের।

যদিও ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছাকে অর্থহীন বলে নিশানা করেছেন ডেনমার্কের সরকারর প্রধান। ট্রাম্পের প্রথম মেয়াদের মতোই এটিও আকাশকুসুম পরিকল্পনা বলে নিশানা করেছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, "গ্রিনল্যান্ড আমাদের। যা বিক্রয়যোগ্য নয়, আগামিদিনেও বিক্রি করা হবে না। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমরা মুছে দিতে চাই না।" উল্লেখ্য, এর আগে ট্রাম্পের প্রস্তাব কোপেনহাগেন প্রত্যাখ্যান করায় ২০১৯ সালের ডেনমার্ক সফর বাতিল করেছিলেন ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+