উপত্যকায় বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর নিয়ন্ত্রণরেখায় বাড়ানো হয়েছে পাক সেনা, দাবি রিপোর্টে

উপত্যকায় বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর নিয়ন্ত্রণরেখায় বাড়ানো হয়েছে পাক সেনা, দাবি রিপোর্টে

৫ আগস্ট জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর নিয়ন্ত্রণরেখায় পাক সেনার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে সেনাদের গোলাগুলির সংখ্যাও। ভারতের পক্ষ থেকে হামলার মোকাবিলা করার জন্য নিয়ন্ত্রণরেখায় বসানো হয়েছে কামান।

উপত্যকায় বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর নিয়ন্ত্রণরেখায় বাড়ানো হয়েছে পাক সেনা, দাবি রিপোর্টে


সূত্রের খবর, ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের এই পদক্ষেপের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয় কেন্দ্রকে। এরপরই কেন্দ্র আন্তর্জাতিক স্তরে তা জানায়। রিপোর্টে বলা হয়েছে, ৫ আগস্টের পর পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, ভারী কামানের সাহায্যে পাকিস্তান নিয়ন্ত্রণরেখা সহ বিভিন্ন সীমান্তবর্তী আবাসিক এলাকাগুলিকে নিশানা করছে। রিপোর্টে বলা হয়েছে, '‌নিয়ন্ত্রণ রেখা থেকে কয়েক মিটার দূরে অবস্থিত লঞ্চ প্যাডগুলি সন্ত্রাসবাদীতে পরিপূর্ণ হয়ে রয়েছে। তারা অপেক্ষা করছে কখন পাক সেনা তাদের ভারতে অনুপ্রবেশ করায়।’ রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে পাকিস্তানের বিশেষ অভিযান শাখা যেটি স্পেশাল সার্ভিস গ্রুপ (‌এসএসজি)‌ নামে পরিচাত, তাদের দু’‌হাজার জনকে মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রণ রেখায়। ইতিমধ্যেই ১,১৩,০০০ ভারতীয় সেনার বিপক্ষে পাক সেনা রয়েছে ৯০ হাজার। যদিও পাকিস্তানের দাবি, কাশ্মীরে নয় লাখ সেনা রয়েছে যা উপত্যকাকে ক্রমে সৈন্য শিবিরে পরিণত করে দেবে। তবে ভারত জানিয়েছে পাক সরকারের দাবির চেয়ে অনেক কম সংখ্যক সেনাই রয়েছে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে। তার সংখ্যাটা হল ২,৩১, ০০০‌। এই সেনারাই জঙ্গি দমন এবং পাক সেনার অনুপ্রবেশ রুখবে।

রিপোর্টে উল্লেখ রয়েছে যে, পাক সেনারা সবসময়ই মনে করত যে তাদের দেশের পশ্চিমভাগের সীমান্ত, যেখানে তারা আফগানিস্তানের সঙ্গে লড়াই করেছিল, তার তুলনায় নিয়ন্ত্রণ রেখা অনেকটাই শান্ত। সূত্রের খবর, '‌কিন্তু এখন পরিস্থিতি বদলেছে এবং এখন পাক সেনারাও শান্ত ভাবা নিয়ন্ত্রণ রেখায় তাদের কমান্ডারদের প্রতিনিয়ত গোলাগুলি বর্ষণের জন্য নির্দেশ দিচ্ছে।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+