আফগানিস্তানের তালিবানদের নতুন সরকারে ৫ দুর্ধর্ষ জঙ্গি,স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম কত জেনে নিন

আফগানিস্তানের তালিবানদের নতুন সরকারে ৫ দুর্ধর্ষ জঙ্গি,স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম কত জেনে নিন

মঙ্গলবার রাতেই আফগানিস্তানে সরকার গঠন করে ফেলেছে তালিবানরা। দেশের নতুন শাসকের নামও ঘোষণা করে ফেলেছেন তাঁরা। সরকার গঠনের পরেই যে মন্ত্রীদের তালিকা তারা প্রকাশ করেছে তার মধ্যে ১০ জন রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি। আফগািনস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জ। দেশের প্রধানমন্ত্রী হিসেবে মৌলা আকুন্দের নাম ঘোষণা করেছে তালিবানরা। কট্টরপন্থী গোঁড়া এই জঙ্গি নেতার শাসনে আফগান নারীদের পরিস্থিতি যে আরও সংকটজনক হবে তাতে কোনও সন্দেহ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম কত জেনে নিন

তালিবানদের নতুন সরকারে যে মন্ত্রিসভার নাম ঘোষণা করা হয়েছে তারমধ্যে ৫ জন রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি। তালিবানি সরকারের ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছেন আবদুল ঘানি বরাদার। আগের তালিবানি শাসনে দেশের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রীর পদ সামলেছিলেন তিনি। তালিবানদের সিনিয়র িমলিটারি কমান্ডার হিসেবেও দীর্ঘ সময় ধরে কাজ করেছেন তিনি। ন্যাটো বাহিনীর উপর একাধিক হামলার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০১০ সালে গ্রেফতার হয়ে পাকিস্তানে বন্দি ছিলেন তিনি। ২০১৮ সালে মুক্তি পান বরদার। দোহায় তালিবানদের রাজনৈতিক দফতরের দায়িত্বে ছিলেন তিনি। আমেরিকার সঙ্গে তালিবানদের শান্তি আলোচনায় অনেকবারই ছিলেন তিনি।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত ডেপুটি প্রাইম মিনিস্টার মৌলবী আবদুল সালাম হানফিও রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি। ২০০৭ সাল থেকে তালিবানদের জওঝুনঝ প্রদেশে দায়িত্বে ছিলেন তিনি। মাদক পাচারের অভিযোগে আমেরিকার কোপে পড়েছিলেন তিনি। আমেরিকার সঙ্গে শান্তি আলোচনার অন্যতম মুখ ছিলেন তিনি। ২০১৫ সাল থেকে চিন এবং রাশিয়ার সঙ্গে আলোচনাতেও সামিল হয়েছিলেন তিনি।

একের পর নেতার নাম ঘোষণা করেছে তালিবানরা সকলেই প্রায় রাষ্ট্রপুঞ্জের তালিকা ভুক্ত জঙ্গি। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সিরাজউদ্দিন হাক্কানির নাম ঘোষণা করেছে তালিবানরা। এই হাক্কানির মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার। হাক্কানি নেটওয়ার্কের প্রধান তিনি। ১৯৮০ সালে অ্যান্টি সোভিয়েত মিলিশিয়ার বিরুদ্ধে কাজ করত এই হাক্কানি নেটওয়ার্ক। এই হাক্কানি নেটওয়ার্ক তালিবান সরকার গঠনে অন্যতম গুরুত্বপূর্ণভূমিকা নিেয়ছিল বলে জানা গিেয়ছে। হাক্কানি নেটওয়ার্কের প্রধানকে দায়িত্ব দেওয়ায় পাকিস্তান সুবিধাজনক জায়গায় চলে যাবে বলে মনে করছে রাজনৈিতক মহল। কারন তালিবানে থাকাকালীন পাকিস্তানের হয়ে একাধিক কাজ করেছে হাক্কানি নেটওয়ার্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+