আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩৩ জনের মৃত্যু, আহত শতাধিক
কাবুল, ১৮ এপ্রিল : আফগানিস্তানে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা শতাধিক।
এদিন আফগানিস্তানের পূর্বের শহর জালালাবাদে একটি ব্যাঙ্কের বাইরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি কর্মচারীরা বেতনের টাকা তুলতে স্থানীয় ওই ব্যাঙ্কে ভিড় জমান। সেখানেই এক আত্মঘাতী জঙ্গি এই ঘটনা ঘটায় বলে জানিয়েছেন সেখানকার পুলিশ প্রধান ফজল আহমেদ শেরজাদ।

তিনি বলেছেন, "এটি একটি আত্মঘাতী হামলা। তবে ওই জঙ্গি শরীরে বিস্ফোরক লাগিয়ে আত্মঘাতী হয়েছে নাকি সামনে গাড়ির মধ্যে কোথাও তা লুকিয়ে রেখেছিল তা তদন্ত করে দেখতে হবে।"
এর আগে নানা ঘটনার দায় স্বীকার করলেও এদিনের ঘটনার দায় অস্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন।
প্রসঙ্গত, ২০০১ সাল থেকেই আফগানিস্তানের ইসলামিক তালিবান গোষ্ঠীকে সরিয়ে ন্যাটোর সাহায্য নিয়ে আফগান সেনা এলাকা দখল করে শান্তি ফেরানোর চেষ্টা করছে। একসময় প্রায় দেড় লক্ষ সেনা আফগানিস্তানে টহল দিলেও এখন তা কমে কয়েক হাজারে দাঁড়িয়েছে।
More From
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications