পালাবদলে রাতারাতি বদলে গেল নাম, আফগানিস্তান হল ‘ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান’

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তাঁর পদ থেকে অপসারিত হওয়ার পর তালিবানরা কাবুলের নিয়ন্ত্রণ সম্পূর্ণ রূপে নিয়ে নেয়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তাঁর পদ থেকে অপসারিত হওয়ার পর তালিবানরা কাবুলের নিয়ন্ত্রণ সম্পূর্ণ রূপে নিয়ে নেয়। শুধু নিয়ন্ত্রণ নিয়েই ক্ষান্ত নন তালিবানরা, আফগানিস্তানে তালিবান-রাজ প্রতিষ্ঠা হওয়ার পরই দেশের নাম পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়েছে। আফগানিস্তানের নতুন নামকরণ হয়েছে রাতারাতি।

নাম বদল, আফগানিস্তান হল ‘ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান

২০ বছর আগে তালিবান সরকার কর্তৃক দেশর একটি নাম দেওয়া হয়েছিল। তা হল 'ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান'। ২০০১ সালের সেপ্টেম্বরে টুইন টাওয়ার হামলার পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী দ্বারা উৎখাত হয় তালিবানরা। সেই নামের অবলুপ্তি ঘটে। ফের আফগানিস্তান ফিরে পেয়েছিল পুরনো পরিচয়। কিন্তু আবার সেই ২০ বছর আগের পুনরাবৃত্তি হল আফগানিস্তানে।

তালিবানরা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রায় ছয় বছর দেশ শাসন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল আফগানিস্তানে। তারপর তার অবলুপ্তি ঘটে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে অনুমান করা হয়েছিল যে, কাবুলের পতনের পর প্রায় ৯০ দিন লাগবে দেশটির নিয়ন্ত্রণ নিতে, কিন্তু তালিবানরা দুই সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

মাত্র দেড় মাসের যুদ্ধে পালাবদল হল আফগানিস্তানে। এক গনির প্রস্থানে প্রবেশ হল আর এক গনির। রবিবার সকালে নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। দীর্ঘ সমঝোতা বৈঠকের পর আফগান প্রেসিডেন্ট আশরফ গনি পদত্যাগ করেন। তাঁর পথ ধরে অভিষেক ঘটে তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরদারের।

রবিবার সকাল থেকেই আফগান প্রেসিডেন্টের বাসভবনে হাজির ছিলেন তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরদার। সেখানে আশরাফ গনি ও আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন তালিবান প্রধান। তারপরই চূড়ান্ত হয় সমঝোতা। এবং তালিবান শাসন কায়েম হল আফগানিস্তানে।

আর এদিন আফগানিস্তানে তালিবান-রাজ শুরু হওয়ার পরই নাম বদবে জোর দেওয়া হয়। ২০ বছর আগের দেওয়া নাম রাতারাতি ফিরিয়ে আনা হয়। আফগানিস্তান বদলে যায় 'ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান'। অর্থাৎ দেশের নামে ঢুকে পড়ে ধর্ম। পুরোপুরি ইসলামিক দেশে রূপান্তরিত হয় আফগানিস্তান।

শনিবার রাতেই মাজার-ই-শরিফ দখল করে নিয়েছিল তালিবানরা। তখনই প্রায় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির পতনের ঘণ্টা তখনই বেজে গিয়েছিল। রবিবার সকালে বিনা প্রতিরোধে তালিবান যোদ্ধারা জালালাবাদ দখল করে নেয়। তারপর কাবুলেও ঢুকতে শুরু করে তালিবানরা। অবশেষে রাজধানী কাবুল জয় করে আফগানিস্তানে তালিবান রাজ সম্পূর্ণ করেন আবদুল গনিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+