আফগানিস্তান শান্তি প্রক্রিয়াতে পাকিস্তানের ভূমিকার জন্য ইসলামাবাদের প্রশংসায় পঞ্চমুখ ন্যাটো

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্য়াটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোল্টেনবার্গ সোমবার, ২৪ জুন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে দেখা করে আফগানি

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্য়াটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোল্টেনবার্গ সোমবার, ২৪ জুন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে দেখা করে আফগানিস্তান শান্তি প্রক্রিয়ার ব্যাপারে ইসলামাবাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্যে পাকিস্তানের ইতিবাচক ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন বলে জানা গিয়েছে।

Afghanistan peace process: Nato welcomes Pakistan role

পাকিস্তানের ভূমিকায় আস্থা রয়েছে ন্যাটোর

স্টোল্টেনবার্গ এদিন বলেন তাঁরা ন্যাটো-পাকিস্তান সহযোগিতার উপরে যথেষ্ট আস্থাশীল এবং আফগানিস্তানে নেটোর দীর্ঘমেয়াদি শান্তিকামী প্রচেষ্টার প্রতি পাকিস্তানের সমর্থনের কথা উল্লেখ করে তাদের ধন্যবাদও জানান।

সম্প্রতি আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্যে আফগান-নেতৃত্বাধীন আলোচনা-উদ্যোগকে সমর্থন জানিয়েছে পাকিস্তান এবং সে কারণেও ইসলামাবাদকে অভিনন্দন জানান স্টোল্টেনবার্গ। পাশাপাশি, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির ব্যাপারেও ইতিবাচক শোনায় তাঁকে।

আফগানিস্তানে শান্তির জন্যে সে-দেশের অভ্যন্তরের বিভিন্ন পক্ষের মধ্যেও যে শান্তি প্রক্রিয়া চালু হওয়া জরুরি, তাও বলেন ন্য়াটো প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+