আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে ৬০০ পার, আহত কয়েকশো

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্রের খবর, কমপক্ষে ৬২২ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। তালিবান পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব আফগানিস্তানের পাকিস্তান সীমান্ত ঘেঁষা এলাকা।

এই কম্পন পাকিস্তান ও উত্তর ভারতসহ বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে। ভারতের দিল্লি-এনসিআর এবং অন্যান্য শহরের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন।

প্রাথমিক কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হয়। কুনার প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আরও অনেক গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আফগান স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।

মন্ত্রক সূত্রে খবর, হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে পারে। শত শত আহত ব্যক্তিকে দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এই অঞ্চলের দুর্বল বাড়িগুলি মূলত কাদামাটি ও পাথরের ঘরবাড়ি দিয়ে গঠিত। ভূমিকম্পের ফলে তা সহজেই ভেঙে পড়েছে।

আফগানিস্তান একটি প্রধান ভূমিকম্প প্রবণ এলাকা। সেখানে মাটির নিচে ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটগুলির সংঘর্ষ হয়। এর ফলে এটি এশিয়ার অন্যতম ভূমিকম্প-প্রবণ অঞ্চল এটি। অতীতে হিন্দুকুশ পর্বতমালায় ঘন ঘন এবং মারাত্মক ভূমিকম্পের রেকর্ড রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, ৬.৩ মাত্রার একাধিক ভূমিকম্প হয় আফগানিস্তানে। সাম্প্রতিক সময়ে এটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ ছিল। এই দুর্যোগে অন্তত ৪ হাজার মানুষ নিহত হন বলে স্থানীয়ভাবে জানা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+