Afghanistan Earthquake: পর পর ৫টা আফটার শক, আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল
আফগানিস্তান জুড়ে ভয়াবহ পরিস্থিতি। গতকাল দুপুরে তীব্র কম্পন অনুভূত হয় মধ্য প্রাচ্যের এই দেশে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। পর পর ৫ বার আফটার শক অনুভূত হয়েছে। তারপর থেকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৩২০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের ভূমিকম্পে ১০০০-রও বেশি মানুষ আহত হয়েেছন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। অসংখ্যবাড়ি-ঘর গুঁড়িয়ে গিয়েছে। ভূমিকম্পের উৎস্যস্থল ছিল হেরাত থেকে ৪০ কিলোমিটার দূরে।

কয়েকদিন আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল এবং ভুটান। তার কম্পনের রেশ এসে পড়েছিল ভারতেও। তারপরেই এক ডাচ বিজ্ঞানী জানিেয়ছিলেন আরও ভয়ঙ্কর ভূমিকম্প ঘটতে চলেছে। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের আগেও নাকি তিনিই সতর্ক করেছিলেন। কিন্তু সেসময় তাঁর কথায় কেউ গুরুত্ব দেননি। তারপরে বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের একটা অংশ প্রায় গুঁড়িয়ে গিয়েছিল।
তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। সেই পরিস্থিতি থেকে এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। তার পরেই আবার ভুটান এবং নেপালে ভূমিকম্প। তখন থেকেই শঙ্কার মেঘ ঘনাচ্ছিল। ডাচ বিজ্ঞানী জানিয়েছেন বড় কোনও ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন অনুভূত হয় বিভিন্ন এলাকায়, সেটা একপ্রকার বড় কম্পনের ইঙ্গিত।
গতকাল আফগানিস্তানে ভূমিকম্পের পর ৫টি পর পর আফটার শক অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে েসগুলির তীব্রতা ছিল ৫.৫,৪.৭,৬.৩,৫.৯ এবং ৪.৬। সোশ্যাল মিিডয়ায় কম্পনের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে ভূমিকম্পের সময় রীতিমতো ছুটো ছুটি পড়ে গিয়েছিল চারিদিকে। সকলে ভয়ে পালাচ্ছিল।য
ভূমিকম্পের তীব্রতায় একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। একাধিক বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। দেওয়াল চাপা পড়ে অনেকে মারা গিয়েছেন। অনেকেই নিজের পরিবারের লোকেদের এখনও খুঁজে পাচ্ছেন না। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।












Click it and Unblock the Notifications