তালিবান শাসনে জঙ্গিদের স্বর্গরাজ্য আফগানিস্তান, IS-K-র পর আলকায়েদা শক্তি বাড়াচ্ছে

তালিবান শাসনে জঙ্গিদের স্বর্গরাজ্য আফগানিস্তান, IS-K-র পর আলকায়েদা শক্তি বাড়াচ্ছে

ভারতের সভাপতিত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড সহ বিশ্বের শক্তিধর দেশগুলি বারবার আশঙ্কা প্রকাশ করেছিল তালিবানের শাসনে আফগানিস্তান যেন জঙ্গিগোষ্ঠীগুলির স্বর্গরাজ্যে পরিনত না হয়! কিন্তু আদপে ঠিক সে দিকে হেঁটে চলেছে তালিবানের আফগানিস্তান৷ সম্প্রতি একটি রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) জানিয়েছে যে তাঁদের কাছে তথ্য রয়েছে যে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে নতুন করে সংগঠন তৈরি করতে চলেছে আল কায়েদা।

তালিবান শাসনে জঙ্গিদের স্বর্গরাজ্য আফগানিস্তান, IS-K-র পর আলকায়েদা শক্তি বাড়াচ্ছে

CIA আধিকারিক ডেভিড কোহেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলি আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটন ডিসিতে ইন্টেলিজেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে কোহেন বলেন যে, কাবুলে মার্কিন দূতাবাসের দরজা এবং পুরো আফগানিস্তানে সিআইএ স্টেশনগুলি বন্ধ করার ফলে আমেরিকার গোয়েন্দা সংস্থার ক্ষমতা অনেকটাি হ্রাস পেয়েছে। আফগানিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপের অবস্থার মূল্যায়ন করতে ভালো মতো বেগ পেতে হচ্ছে! কোহেন আরও যোগ করেন সাম্প্রতিক সময়ে যেসব ইন্টেলিজেন্স রিপোর্ট সংগ্রহ করা হয়েছে তার বেশিরভাগই "ওভার দ্য হরাইজন প্ল্যাটফর্ম" থেকে এসেছে। ওভার দ্য হরাইজন প্লাটফর্মের অর্থ হল কোনও দেশের (এক্ষেত্রে আফগানিস্তান) সীমান্তবর্তী দেশগুলো থেকে তথ্য সংগ্রহ করা।

মার্কিন গোয়েন্দা সংস্থাটির অনুমান যে আফগানিস্তানে আল -কায়েদা আগের মতো ধ্বংসাত্মক ক্ষমতা সংগ্রহ করতে এক-দু'বছর সময় নিতে পারে। আফগানিস্তানে আল-কায়দা শক্তিশালী হলে আমেরিকার বিঘ্নিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কোহেন। আফগানিস্তানে আল কায়েদার শক্তিশালী সংগঠনই ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ হামলার পেছনে মূল চালিকা শক্তি ছিল৷

আফগানিস্তানে তালিবানরা আবার ক্ষমতায় ফিরেছে, আমেরিকার CIA এর আশঙ্কা রয়েছে যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আল কায়েদা ফিরে এসে নিজের শক্তিবৃদ্ধি করবে। ১৯৯০ এবং ২০০০ এর শুরুর দিকে ওসামা বিন লাদেনের নেতৃত্বে আফগানিস্তানে আল কায়েদা এবং তালিবানরা ঘনিষ্ঠভাবে কাজ করেছিল। দুই গোষ্ঠীর মধ্যে যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশের সেনাবাহিনী আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার পর আল-কায়দা, তালিবান যোগাযোগ আরও বাড়বে বলেই মনে করছে সিআইএ।

প্রসঙ্গত কয়েকদিন আগেই ২০০১ এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নৃশংসতার স্মৃতি উসকে একটি ভিডিও প্রকাশ করেছে আল-কায়দা। ১১ সেপ্টেম্বরের হামলার ২০ বছরে আল-কায়েদার অফিসিয়াল মিডিয়া আস-সাহাব ৬০ মিনিটের একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছে। যেখানে জঙ্গি সংগঠনের অধরা প্রধান আয়মান আল-জাওয়াহিরির, যিনি মারা গিয়েছেন বলে গুজব ছিল তাকে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। আইমান আল-জাওয়াহিরির ৬০ মিনিটের ভিডিওতে ২০২০ সালে নিহত আল-কায়েদার অনেক সন্ত্রাসীর কথা স্মরণ করেন এবং প্রশংসা করেন। ভিডিওতে আফগানিস্তানের কথাও বলা হয়েছে। আয়মান আল-জাওয়াহিরি বলেছেন ২০ বছর যুদ্ধের পর, আমেরিকা হতাশ হয়ে অবশেষে আফগানিস্তান থেকে ফিরে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+