নামাজ পড়তে গিয়ে তালিবান নিশানায় আফগান প্রধান, রাষ্ট্রপতি ভবনের সামনেই ভয়াবহ রকেট হামলা

নামাজ পড়তে গিয়ে তালিবান নিশানায় আফগান প্রধান, রাষ্ট্রপতি ভবনের সামনেই ভয়াবহ রকেট হামলা

তালিবানি আগ্রাসনের জেরে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে আফগানিস্তানের। মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই গোটা দেশজুড়ে নতুন করে ধ্বংসলীলা শুরু করেছে তালিবানিরা। ইতিমধ্যেই তারা দেশে ৮০ শতাংশ এলাকার দখল নিয়েছে বলেও দাবি করেছে। এমতাবস্থায় মঙ্গলবার এক ভয়াবহ রকেট হামলার সাক্ষী থাকল কাবুল। যার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সেদেশে।

নামাজ পড়তে গিয়ে তালিবান নিশানায় আফগান প্রধান, রাষ্ট্রপতি ভবনের সামনেই ভয়াবহ রকেট হামলা

সূত্রের খবর, মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের পাশেই এই ভয়ানক রকেট হামলা হয়। আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরফ গানি বকরি ঈদে নামাজে অংশ নিতে যাওয়ার সময় এই হামলা হয় বলে খবর। ওয়াকিবহাল মহলের ধারণা তালিবানিদের মূল লক্ষ্যই ছিল গনি। কিন্তু তা সফল না হওয়াতেই আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যই পরপর তিনটি রকেট হামলা চালানো হয় ওই এলাকায়।

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। স্থানীয় সময় সকাল আটটার সময় এই রকেট হামলা চালানো হয় বলে খবর। অন্যদিকে রকেট হামলার কথা নিশ্চিত করে বিবৃতি জারি করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকও। আর এই গোটা কর্মকাণ্ডের জেরে কাবুল যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সে কথাও জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

অন্যদিকে এই মূহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে তালিবান অধিকৃত এলাকাগুলি পুনরুদ্ধারের চেষ্টা করছে আফগান সেনা। তবে পাকিস্তানের সাহায্য নিয়ে এই মুহূর্তে সেদেশে তালিবানরা যে ভীষন শক্তিশালী হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। অন্যদিকে তালিবানদের দাবি, শুধু আফগানিস্তানই নয় ইরান, উজবেকিস্তানের সীমান্ত ঘাঁটি গুলিরও দখল নিয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+