পদত্যাগের পথে আফগান প্রেসিডেন্ট, সপরিবারে দেশ ছাড়তে পারেন আশরফ গনি
পদত্যাগের পথে আফগান প্রেসিডেন্ট, সপরিবারে দেশ ছাড়তে পারেন আশরফ গনি
আফগানিস্তানে তালিবান সংকট চরমে। সূত্রর খবর আফগান প্রেসিডেন্ট আশরফ গনি হয়তো পদত্যাগ করতে চলেছেন। আরও জানা যাচ্ছে যে তিনি হয়তো সপরিবারে দেশ ছেড়ে চলে যাবেন। ইতিমধ্যেই তালিবানদের প্রস্তাব দেওয়া হয়েছিল ক্ষমতা ভাগাভািগর। কিন্ত তাতে রাজি হয়নি তালিবানরা। দফায় দফায় তাঁরা একাধিক এলাকা দখল করতে করতে কাবুলের দিকে এগোচ্ছে। কাবুলে তালিবানরা পৌঁছনোর আগেই দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবছেন আশরাফ ঘানি।

পদত্যাগ করতে পারেন আফগান প্রেসিডেন্ট
ধীরে ধীরে সরকারের ক্ষমতার বাইরে চলে গিয়েছে তালিবানরা। যে গতিতে তারা আফগানিস্তানের একাধিক শহর দখল করে চলেছে তাতে দ্রুত তাঁরা কাবুল দখল করে ফেলবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কাবুল দখলের আগেই পদত্যাগ করতে পারেন প্রেসিডেন্ট আবদুল ঘানি। এমনই সূত্রের খবর মিলছে। পদত্যাগ করার পর সপরিবারে দেশ ছেড়ে প্রেসিডেন্ট অন্য দেশে চলে যাবেন বলে খবর পাওয়া যাচ্ছে। শনিবারই নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন ঘানি।

তালিবানদের দখলে একাধিক শহর
একের পর এক শহর তালিবানদের দখলে চলে গিয়েছে। গজনী থেকে শুরু হয়েছিল তালিবানদের গতি। সেটা বাড়তে বাড়তে কাবুলের কাছে চলে এসেছে। গতকালই কান্দাহার, লস্করগাহ, হেরাটের মত গুরুত্বপূর্ণ শহরগুলি দখল নিেয়ছে তালিবানরা। কাবুল আর বেশি দূরে নেই। একাধিক গুরুত্বপূর্ণ সরকার অফিস এবং পুলিশের দফতর দখল নিয়েছে তারা। হেরাট আন্তর্জাতিক বিমানবন্দর তালিবানদের দখলে চলে গিয়েছে।সূত্রের খবর হেরাট বিমানবন্দরের কর্মীরা তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে। এবার কাবুলের দিকে এগোচ্ছে তালিবান এমনই খবর পাওয়া গিয়েছে। কাবুল রক্ষায় মার্কিন ন্যাটো বাহিনী আসার কথা ছিল। তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে

সমঝোতায় রাজি নয় তালিবানরা
সংকট মেটাতে তালিবানদের সমঝোতার প্রস্তাব দিয়েছিল আফগান সরকার। কিন্তু তাতে রাজি হয়নি তালিবানরা। পাল্টা তালিবানরা এই নিয়ে অন্য দেশদের সতর্ক করেছে। এমনকী এই নিয়ে সতর্ক করা হয়েছে ভারতকে। ভারত কাবুলকে সেনা পাঠিয়ে সাহায্য করলে সেটা ভয়ঙ্কর হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তালিবানরা জানিয়েছে ভারতের বিরুদ্ধে কিছুতেই আফগান ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। যদিও এখনও জালালাবাদ, গারদেজ সহ একাধিক জায়গায় তালিবানরা দখল করতে পারেনি। তবে আফগান সেনারা পিছু হঠতে শুরু করেছে।

পাক জঙ্গি যোগ এড়াল তালিবানরা
পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করছে না তালিবানরা। কিন্তু তালিবানরা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাঁদের দাবি পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠনের সঙ্গেই তাদের কোনও যোগাযোগ নেই। তালিবানের মুখপত্র দাবি করেছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তালিবানদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। তালিবান মুখপাত্র মহম্মদ সুহেল শাহিন বলেছেন, জনগণের জন্য সেতু নির্মাণের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যা কিছু করা হয়েছে তার আমরা প্রশংসা করি












Click it and Unblock the Notifications