ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তেই তালিবানদের কাছে আত্মসমর্পণ আফগান সেনার, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে
ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তেই তালিবানদের কাছে আত্মসমর্পণ আফগান সেনার, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে
ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তেই অন্য ছবি দেখা দিয়েছে। ফের তালিবানদের কব্জায় চলে যাচ্ছে আফগানিস্তান। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো বাহিনী। এত দ্রুত আফগান সেনা তালিবানদের কাছে মাথা নত করবে সেটা তাঁরাও ভাবতে পারেনি বলে জানিয়েছে।

আফগানিস্তান ছাড়ল ন্যাটো বাহিনী
যাকে বলে রাতের অন্ধকারেই কাউকে কিছু না জানিয়েই আফগানিস্তান ছাড়ে ন্যাটো বাহিনী। আফগানিস্তানের ন্যাটো বাগিনীর উইএস কমান্ডার জেনারেল অস্টিন স্কট মিলার জানিয়েছেন, তিনিও চমকে উঠেছেন আফগান সেনার এই অবস্থা দেখে। এত তাড়াতাড়ি তাঁরা তালিবানদের কাছে মাথা নত করবে সেটা বুঝতে পারেননি। প্রায় ২০ বছর আফগানিস্তানে তালিবানদের সঙ্গে লড়াই চালিেয়ছে ন্যাটো বাহিনী। ট্রাম্প এসেই প্রথম আফগানিস্তান থেকে বাহিনী সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। ট্রাম্প শাসনে না থাকলেও তাঁর সিদ্ধান্তকেই কার্যকর করেছে আমেরিকা। আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মার্কিন সেনা।

তালিবানদের কাছে আত্মসমর্পণ
ন্যাটো বাহিনী সরে যেতেই ফের দাপট বাড়িয়েছে তালিবানরা। সম্প্রতি একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে একের পর এক আফগান সেনা অস্ত্র সহ তালিবানদের কাছে আত্মসমর্পণ করছে। তালিবানরা সেই ভিডিও তুলে প্রকাশ করেছে। এমনকী তালিবানদের কাছে পরাস্ত হয়ে অনেক আফগান সেনা পালিয়ে যাচ্ছেন বলেও খবরে প্রকাশ্যে এসেছে। দেশ ছেড়ে তাজাখস্তানে আশ্রয় নিয়ে অনেক আফগান সেনা।

দখল নিচ্ছে তালিবান
মার্কিন সেনা চলে যেতেই ফের তৎপর হয়ে উঠেছে তালিবানরা। একের পর এক এলাকা দখল করতে শুরু করেছে তারা। ইতিমধ্যেই মেয়েদের বাড়ির বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাধিক শহরের রাস্তায় চেক পোস্ট বসিয়ে ফেলেছে তালিবানরা। তালিবানদের আতঙ্কে অনেকেই শহর ছেড়ে পালাচ্ছেন। অনেকেই মনে করছেন সরকার তালিবানদের সঙ্গে গোপনে চুক্তি করে ফেলেছে।

কাউকে জানায়নি ন্যাটো বাহিনী
আফগান সেনা দাবি করেছে কাউকে জানিয়ে যায়নি ন্যাটো বাহিনী। সকালে তাঁরা জানতে পারেন যে এয়ারবেস ছেড়ে দিয়েছে মার্কিন সেনা। কোনও কিছু করে ওঠার আগেই সেনা বাহিনীর একাংশ মার্কিন সেনার ব্যারাক দখল করতে শুরু করে। বিমান ঘাটিত লুঠ চালায়।












Click it and Unblock the Notifications