Adani US Bribery Case: ঘুষকাণ্ডের জের, আদানিকে বিমানবন্দর বেচল না কেনিয়া; কোটি ডলারের প্রকল্প বাতিল!
Adani US Bribery Case: ঘুষ ও প্রতারণাকাণ্ডে আমেরিকার আদালতে অভিযুক্ত গৌতম আদানি। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে। এমতাবস্থায় আদানি গোষ্ঠীর থেকে কোটি কোটি টাকার প্রকল্প ফিরিয়ে নিল কেনিয়া (Kenya)। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই ঘোষণা করলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো (William Ruto)।
ভাষণে আমেরিকার নাম না করেই তিনি জানান, "আমাদের গোয়েন্দা সংস্থা ও মিত্র দেশগুলির মারফত পাওয়া খবরের ভিত্তিতে আদানির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" সেদেশের কেন্দ্রীয় শক্তি মন্ত্রী ওপিয়ো ওয়ানডাই সাফ জানিয়ে দেন, "কেনিয়ার সঙ্গে আদানির প্রকল্পে কোনও ঘুষ (Bribery) নেওয়া হয়নি। কোনও দুর্নীতি হয়নি।"

কেনিয়ার রাজধানী নাইরোবিতে (Nairobi) জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরটি (Airport) ৩০ বছরের জন্য অধিগ্রহণ করতে উদ্যোগী হয়েছিল আদানি গোষ্ঠী। এব্যাপারে সরকারের সঙ্গে চুক্তিপত্র সইসাবুদের বিষয় পর্যন্ত এগিয়ে গিয়েছিল বলে দাবি। বিমানবন্দরে অতিরিক্ত একটি রানওয়ে ও টার্মিনাল বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আদানি গোষ্ঠীকে।
আদানির বিমানবন্দর অধিগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় কেনিয়ায়। উড়ানের সঙ্গে জড়িত কর্মীগের সংগঠন আন্দোলনে নামে। কেনিয়ায় ধর্মঘটও করেন তারা। আদানির হাতে বিমানবন্দর গেলে কর্মী ছাঁটাই ও কাজের অনিশ্চয়তা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। কেনিয়ায় বিদ্যুৎ পরিবাহী তার নির্মাণেও আদানির সঙ্গে চুক্তি করেছিল সেদেশের সরকার।
কিন্তু এরই মাঝে মার্কিন আদালতের অভিযোগের পরই মুখ ফিরিয়ে নিল কেনিয়া। আদানি গোষ্ঠীর থেকে প্রকল্প ছিনিয়ে নিল সেদেশের সরকার। নিউইয়র্কের আদালত বৃহস্পতিবার গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আদালতের অভিযোগ, সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্র্যাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দিয়েছে আদানি কর্তারা। গৌতম আদানি-সহ তাঁর ভাইপো সাগর আদানি-সহ ৭ জনের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করে যুক্তরাষ্ট্রের আদালত।
আদানি ঘুষ ও প্রতারণাকাণ্ডে প্রতিক্রিয়া দিয়েছে হোয়াইট হাউসও। সমস্ত অভিযোগের বিষয়ে আমেরিকা অবগত রয়েছে বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র। একইসঙ্গে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বিচার বিভাগকে এনিয়ে নির্দিষ্ট প্রমাণ পেশ করারও নির্দেশ দেওয়া হয়।












Click it and Unblock the Notifications