Adani US Bribery Case: ঘুষ দেওয়া নিয়ে কথোপকথন ফাঁস! সাগর আদানির হোয়াটসঅ্যাপ চ্যাটে চাঞ্চল্যকর তথ্য
Adani US Bribery Case: আদানি ঘুষকাণ্ডে এবার বিস্ফোরক তথ্যের পর্দাফাঁস আমেরিকার। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির ভাইপো সাগর আদানির হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp Chat) থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি সেদেশের বিচারবিভাগের।
সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্র্যাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ (Bribery) দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। আমেরিকার বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি আমেরিকার। গৌতম আদানি,সাগর আদানি-সহ ৭ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত।

গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও (Arrest Warrant) জারি করেছে আমেরিকা। আদালতের দাবি, ষড়যন্ত্রকারীদের একাংশ গৌতম আদানির সঙ্গে কোড নেম নিয়ে যোগাযোগ করত। সাগর আদানির (Sagar Adani) মোবাইলেও ঘুষের বিষয়ে তথ্য রয়েছে বলে দাবি করেছিল আমেরিকার আদালত।
ইকোনমিক্স টাইমস নাওয়ের রিপোর্ট অনুযায়ী, ভারত সরকারের আমলাদের কোটি কোটি টাকা ঘুষ দেওয়ার যাবতীয় পন্থাটি পরিচালনা হত সাগর আদানির মোবাইল থেকেই। হোয়াটসইঅ্যাপের এনক্রিপ্টেড মেসেজ থেকেই পর্দাফাঁস করা হয়েছে বলে দাবি আমেরিকার।
ঘুষ দেওয়ার চক্রান্ত ফাঁস হতে পারে চ্যাটে আশঙ্কা প্রকাশ করেছিলেন সাগর আদানি। চ্যাটে সেই কথা লেখা হয়েছে বলে দাবি। ব্যবসায়ী বন্ধু থেকে শুরু করে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী কোম্পানি অ্যাজুওর পাওয়ারের শীর্ষকর্তাদের থেকে ঘুষের টাকা আদায়ে মুখ্য ভূমিকা এই সাগর আদানি নিতেন বলেই দাবি করেছে আমেরিকার বিচার বিভাগ।
২০২১ সালের জুলাইয়ের মধ্যে ওড়িশার সরকারের সঙ্গে ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি করতে সাগর আদানিই কোটি কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। এরপর ২০২১ সালের নভেম্বরে ৭ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করতে অন্ধ্রপ্রদেশের সরকারকে গৌতম আদানি ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ আমেরিকার গোয়েন্দাদের।
নিউইয়র্কের আদালতের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে আদানি গোষ্ঠী। এনিয়ে তারা বিবৃতিও জারি করেছে। যদিও আদানি কর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা করেছে আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আদানিদের গ্রেফতারি নিয়ে সক্রিয় হতে পারে আমেরিকা। সূত্রের খবর, প্রত্যর্পণও চাওয়া হতে পারে ভারতের কাছ থেকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications