মুম্বই হামলায় অভিযুক্ত লখভি জামিনে মুক্ত, ক্ষুব্ধ ভারত

নয়াদিল্লি ও ইসলামাবাদ, ১৮ ডিসেম্বর: জামিন পেলেন মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তথা লস্কর-ই-তৈবার কমান্ডার জাকিউর রহমান লখভি। বৃহস্পতিবার তাঁকে জামিন দেয় পাকিস্তানের সন্ত্রাসবাদ-বিরোধী আদালত। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

২০০৮ সালে মুম্বই হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল যাঁদের বিরুদ্ধে, তাঁদের অন্যতম হলেন লস্কর-ই-তৈবার কর্ণধার হাফিজ মহম্মদ সঈদ ও কমান্ডার জাকিউর রহমান লখভি। ভারতের চাপে তাঁদের গ্রেফতার করা হয়। হাফিজ সঈদকে কিছুদিন পরই ছেড়ে দেয় পাকিস্তান। এ বার লখভির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হল।

কক

পেশোয়ারের সামরিক স্কুলে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছিলেন, সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না। অথচ জাকিউর রহমান লখভি মুক্তি পেয়ে আবার ভারতের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হবে বলে আশঙ্কা। পাক প্রশাসনের দাবি, আদালত তাঁকে মুক্তি দিয়েছে। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই।

ভারতের পাল্টা প্রশ্ন, কেন লখভির বিরুদ্ধে তথ্যপ্রমাণ হাজির করতে পারল না সরকার? কেন তারা গড়িমসি করল? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "এ থেকে বোঝা যাচ্ছে যে, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের কোনও সদিচ্ছা নেই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+