বর্তমানে ব্যবহৃত বুস্টার ডোজ করোনা ঠেকাতে পর্যাপ্ত নয়, বিবৃতিতে জানাল 'হু'

বর্তমানে ব্যবহৃত বুস্টার ডোজ করোনা ঠেকাতে পর্যাপ্ত নয়, বিবৃতিতে জানাল 'হু'

গোটা বিশ্ব জুড়ে পুনরায় আছড়ে পড়েছে করোনার ঢেউ। আর এবার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের রূপ নিয়ে পুরনো শত্রু ফিরেছে নতুন ভাবে। বিশ্বজুড়ে ওমিক্রনের ফলে পুনরায় করোনার বাড়বাড়ন্ত। আর করাল করোনার থাবা থেকে রেহাই পেতে একের পর এক বিধিনিষেধ পালন করা হচ্ছে করোনা কবলিত দেশগুলিতে। তবে ওমিক্রন আর করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে প্রথম থেকেই সতর্ক করে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'। এমনকি করোনার ক্রম বর্ধমান প্রভাব ঠেকাতে সার্বিক টিকা করণের উপরে জোর দেওয়ার কথাও একাধিকবার বলে এসেছে 'হু'। আর এই লাগাতার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে বুস্টার ডোজের পথে হেঁটেছে ভারত সহ বেশ কিছু দেশ। কিন্তু এবার সেই বুস্টার ডোজ নিয়েই নয়া মন্তব্য 'হু'এর।

বুস্টার ডোজ নিয়ে 'হু'এর মত

বুস্টার ডোজ নিয়ে 'হু'এর মত

বুস্টার ডোজ নিয়ে এবার মতামত প্রকাশ করল 'হু'। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যে বুস্টার ডোজ গুলি এখন বিশ্ব জুড়ে দেওয়া চলছে সেগুলি মোটেই ঠিক নয়। ভ্যাকসিনগুলির বুস্টার ডোজগুলি পুনরাবৃত্তি করা কার্যকর পদ্ধতি নয়। 'হু'এর টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন কোভিড-১৯ ভ্যাকসিন কম্পোজিশন বা 'ট্যাগ-কো-ভ্যাক' ১৮ জন বিশেষজ্ঞ নিয়ে একটি দল গঠন করেছে। বর্তমানে যে ভ্যাকসিনগুলি বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হচ্ছে সেগুলির কার্যক্ষমতা সীমিত। তাই যত দ্রুত সম্ভব করোনা প্রতিরোধে উচ্চ স্তরের সুরক্ষা প্রদান করতে পারবে এবং সেইসঙ্গে ভবিষ্যতে পুনরায় দেহে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে পারবে, এমন ভ্যাকসিনের বুস্টার তৈরি করতে হবে।

 বুস্টার ডোজের গুণাবলী কেমন হওয়া উচিত?

বুস্টার ডোজের গুণাবলী কেমন হওয়া উচিত?

পৃথিব থেকে করোনাকে সমূলে উপড়ে ফেলতে বুস্টার ডোজ খুবই কার্যকরী। কিন্তু সেখত্র বর্তমানে ব্যবহৃত ভ্যাকসিনের বুস্টার ডোজের পরিবর্তে এমন বুস্টার ডোজ মানব দেহে প্রবেশ করাতে হবে যেগুলি জেনেটিকালি এবং অ্যান্টিজেনিক্যালি আক্রান্ত করোনা ভ্যারিয়েন্টের কাছাকাছি মিল যুক্ত। এবং সেই সঙ্গে বুস্টার ডোজের কর্মক্ষমতা টিকার থেকে বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হওয়া খুব জরুরি।

বিশেষজ্ঞদের উদ্যোগ

বিশেষজ্ঞদের উদ্যোগ

এই মুহূর্তে বিশেষজ্ঞরা বিভিন্ন করোনা টিকা প্রস্তুতকারক সংস্থাগুলিকে ওমিক্রন ও করোনার উপসর্গ সম্পর্কে আরও বেশি করে তথ্য সংগ্রহ করতে উৎসাহিত করছেন। ফলে যখন ভ্যাকসিনের সংমিশ্রণে পরিবর্তনের প্রয়োজন হবে তখন সেটি যাতে সহজেই নির্ধারণ করা যায়।

ওমিক্রনের উপর জোর

ওমিক্রনের উপর জোর

বিশ্ব জুড়ে যেভাবে বৃদ্ধি পেচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা তাতে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট প্রতিরোধ করতে পারে এমন ভ্যাকসিন তৈরির উপর জোর দিচ্ছেন 'হু'এর বিশেষজ্ঞরা। 'হু'এর আশঙ্কা সত্যি করে ওমিক্রন দ্রুত করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে যাচ্ছে এবং বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করছে। তবে এই রোগ অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হলেও এটিকে মোটেই হালকা ভাবে নেওয়া ঠিক হবেনা বলেই সতর্ক করেছে 'হু'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+