ববি ভেঙে দিল শতাব্দী প্রাচীন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, জানুন সবথেকে বয়স্ক কুকুরকে
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে শুধু ববিই স্থান পায়নি, এই সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ববি যে জাতের কুকুর অর্থাৎ এই রাফেইরো দো আলেন্টেজো হল কুকুরের একটি বিশুদ্ধ জাত।
শতাব্দী প্রাচীন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে গেল। বিশ্বের সবথেকে বয়স্ক কুকুর হল ববি। সর্বকালের সবথেকে বয়স্ক কুকুরের স্বীকৃতি পেয়ে গেল সে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে সর্বকালের সবথেকে বয়স্ক কুকুর ঘোষণা করা হল ববিকে। এই ববি হল রাফেইরো দো আলেন্টেজো প্রজাতির কুকুর।
রাফেইরো দো আলেন্টেজো প্রজাতির কুকুরের গড় আয়ু হয় ১২ থেকে ১৪ বছর। আর যারা পোষা কুকুর রাখে, তারা সাধারণত খুব সংযুক্ত থাকে। আর তাদের স্বাভাবিক জীবনকাল হয় ১০ থেকে ১৪ বছর। কিন্তু তারা ১৪ বছরের সর্বোচ্চ আয়ুকালের থেকেও বেশি বাঁচতে চায়। আর সেভাবেই ববি এখন স্থান করে নিয়েছে বিশ্বের সর্বকালের সবথেকে বয়স্ক কুকুর হিসেবে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, এমন কয়েকজনই আছে যাদের আয়ু বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পর্তুগালে এমন একটি কুকুরের হদিশ পাওয়া গিয়েছে। এই সারমেয়টি তার স্বাভাবিক জীবনের থেকে অনেক বেশি সময় বেঁচে রয়েছে। এরপরই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সেই কুকুরটিকে সবথেকে বয়স্ক বলে ঘোষণা করেছে। এবং গিনেস বুকে ঠাঁই দিয়েছে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে শুধু ববিই স্থান পায়নি, এই সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ববি যে জাতের কুকুর অর্থাৎ এই রাফেইরো দো আলেন্টেজো হল কুকুরের একটি বিশুদ্ধ জাত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ওহিও-র চিহুয়াহুয়া স্পাইককে বিশ্বের সবথেকে বয়স্ক কুকুরকে জীবিত হিসেবে ঘোষণা করল। তার দুই সপ্তাহ পরেই আবার অবাক করা ঘটনা ঘটে। ববির সন্ধান পায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রের্কড অনুসারে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ববির বয়স হল ৩০ বছর ২৬৬ দিন। যেখানে রাফেইরো দো আলেন্টেজো প্রজাতির কুকুর সাধারণত বাঁচে ১২ থেকে ১৪ বছর, সেখানে ববি ওই একই প্রজাতির কুকর হয়ে বেঁচে রয়েছে প্রায় ৩১ বছর। অর্থাৎ দ্বিগুণেরও বেশি। এই অসম্ভবকে সম্ভব করেই ববি নাম তুলে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
New record: Oldest dog EVER - Bobi at 30 years and 266 days 🐶
— Guinness World Records (@GWR) February 2, 2023
The secrets to a long life, according to human Leonel Costa, is free roaming, human food and socialising with other animals 🥰️ pic.twitter.com/Ur5c2Gh8yb
৩০ বছর ২৬৬ দিন ধরে বেঁচে রয়েছে ববি। গিনেস বুক অফ ওয়ার্ল্ডেও নাম তুলে নিয়েছে। এ এক অনন্য রেকর্ড। যার ফলে ভেঙে গিয়েছে শতাব্দী প্রাচীন রেকর্ডও। গিনেস বুক অফ ওযার্ল্ড টুইটারে ছবি পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বের সবথেকে বয়স্ক কুকুর এখন রাফেইরো দো আলেন্টেজো প্রজাতির ববি। শুধু সবথেকে বয়স্ক জীবিত কুকুর নয়, সর্বকালের সবথেকে বযস্ক কুকুর ববি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications