ওমিক্রন ঠেকাবে নয়া ভ্যাকসিন, দাবি টিকা প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার

ওমিক্রনের নয়া ভ্যাকসিন

নতুন প্রজাতি 'ওমিক্রন' ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে গোটা বিশ্বজুড়ে। ইতিমধ্যে বিশ্বের ৯৫ টি দেশে থাবা বসিয়েছে এই নয়া প্রজাতির করোনা ভাইরাস। বি.১.১.৫২৯ কোভিড ভেরিয়েন্ট বা ওমিক্রনের খোঁজ প্রথম মেলে দক্ষিণ আফ্রিকায়। বিশেষজ্ঞদের একাংশের মত, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও নাকি শক্তিশালী এই নতুন প্রজাতি। তাই প্রথম থেকেই এবিষয়ে সতর্ক করেছে 'হু'। আর এই মহামারী থেকে বাঁচার প্রধান উপায় হল বিশ্বব্যাপী টিকাকরণ। কিন্তু বর্তমানে প্রচলিত তিকাগুলি আদৌ ওমিক্রন ঠেকাতে কতটা কার্যকর তা নিয়ে ধন্দে রয়েছেন বিজ্ঞানীরা। আর তার মধ্যে এবার আশার আলো দেখাচ্ছে টিকা প্রস্তুতকারি সংস্থা অ্যাস্ট্রাজেনেকা।

অ্যাস্ট্রাজেনেকার উদ্যোগ

অ্যাস্ট্রাজেনেকার উদ্যোগ

গোটা বিশ্ব যখন করোনা প্রভাব থেকে কিছুটা হাঁফ ছেড়েছে, ঠিক সেই সময় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রভাব বিস্তার করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে ধীরে ধীরে বিশ্বের ৯৫ টি দেশে নিজের প্রভাব বিস্তার করেছে সে। এই পরিস্থিতিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনে কাজ করছে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

ওমিক্রন ঠেকাতে টিকা

ওমিক্রন ঠেকাতে টিকা

অ্যাস্ট্রাজেনেকার দাবি, ওমিক্রণ প্রতিরোধ করতে তাদের তৈরীর করোনার তৃতীয় ডোজ খুব কার্যকরী। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, ওমিক্রন নিয়ে টিকা সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই তথ্যে বলা হয়েছে এই টিকার তৃতীয় খোঁজ নিলে শরীরে অ্যান্টিবডির পরিমাণ অনেকটাই বাড়বে। করণা থেকে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর যে পরিমাণ এন্টিবডি শরীরে তৈরি হয়েছে, তার থেকে বেশি এন্টিবডি তৈরি হবে।

 ওমিক্রন ঠেকাবে ভ্যাক্সজেভিরিয়া

ওমিক্রন ঠেকাবে ভ্যাক্সজেভিরিয়া

বিখ্যাত টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাক্সজেভিরিয়া নামক যে নতুন টিকাটি তৈরি করছে তা ওমিক্রন ঠেকাতে অনেকটাই কার্যকর করে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাটি আশাবাদী যে টিকার কম্বিনেশনে নিশ্চিতরূপে আয়ত্তে আনা যাবে মারণ ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনকে।

ওমিক্রনে কতটা কার্যকর চলতি টিকাগুলি?

ওমিক্রনে কতটা কার্যকর চলতি টিকাগুলি?

প্রথম থেকেই করোনার এই নয়া প্রজাতি ওমিক্রনকে 'উদ্বেগজনক' হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারউপর এর উপরে কোন কোন টিকা কার্যকরী হতে পারে, এবিষয়ে একের পর এক তথ্য সামনে আনছেন বিজ্ঞানীরা। তবে ডেল্টা সম্পর্কে জানা থাকলেও ওমিক্রন নিয়ে এখনও ধন্দে রয়েছেন অধিকাংশ বিশেষজ্ঞ। তাই ঝুকি নিতে চাইচেন না তাঁর। তবে আইসিএমআর-এর দাবি, কোভিশিল্ড, স্পুটনিক বা অন্যান্য টিকার থেকে কোভ্যাক্সিন ওমিক্রনের বিরুদ্ধে বেশি মাত্রায় অ্যান্টিজেন ও অ্যান্টিবডি গঠন করতে সক্ষম। যার ফলে ওমিক্রন ঠেকাতে অন্যান্য টিকার থেকে এটি বেশি কার্যকরী।

তবে সব ক্ষেত্রেই বিভিন্ন পর্যায়ের ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সব পরীক্ষায় পাস করার পরেই বিশেষজ্ঞরা ঘোষণা করবেন কোন টিকা কতটা কার্যকর ওমিক্রন প্রতিরোধ করার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+