কুয়েতে পথ দুর্ঘটনা, মৃতদের অধিকাংশই ভারতীয়
কুয়েতের আর্টেল হাইওয়েতে পথ দুর্ঘটনা। কুয়েত শহরের উত্তরাংশে এই দুর্ঘটনাটি ঘটে। শ্রমিক ভর্তি দুটি বাসের সংঘর্ষে এগারোজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় ৪ জন গুরুতর ভাবে আহত হয়েছেন।
কুয়েতের আর্টেল হাইওয়েতে পথ দুর্ঘটনা। কুয়েত শহরের উত্তরাংশে এই দুর্ঘটনাটি ঘটে। শ্রমিক ভর্তি দুটি বাসের সংঘর্ষে এগারোজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় ৪ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। দুর্ঘটনায় মৃত ও আহতদের অধিকাংশই ভারতীয় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় প্রথমের দিকে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে কুয়েতের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের তরফে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। চারজন গাড়ির মধ্যেই আটকে পড়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে কুয়েতের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট।
কুয়েত অয়েল কোম্পানির তরফে জানানো হয়েছে, চুক্তি ভিত্তিক শ্রমিকদের নিয়ে বাস যাচ্ছিল। বার্গান তৈল ক্ষেত্রের কাছে দুর্ঘটনাটি ঘটে।












Click it and Unblock the Notifications