কেবিন ক্রুকে ঘুষি, আবু ধাবি-মুম্বই বিমানে মদ্যপ মহিলা যাত্রীকে নিয়ে তুলকালাম

মদ্যম বিদেশিনী যাত্রীর তাণ্ডব ভিস্তেরা বিমানে

ফের বিমানে মদ্যপ যাত্রীর তুলকালাম কাণ্ড। এবার ভিস্তেরার বিমানে মদ্যপ অবস্থায় তাণ্ডব চালালেন এক মহিলা যাত্রী। আবু ধাবি থেকে মুম্বই আসার বিমানে ছিলেন সেই মহিলা যাত্রী। তিনি ইতালিয়ান। মদ্যপ অবস্থায় বিমানের মধ্যে ভয়ঙ্কর কাণ্ড করেছেন তিনি। অর্ধনগ্ন অবস্থায় গোটা বিমানে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তাতে আপত্তি জানানোয় অন্য যাত্রীদের সঙ্গে রীতিমত ঝগড়া শুরু করেন তিনি। কেবিন ক্র বাধা দিতে গেলে তাঁকে সজোরে ঘুষি মারে বলে অভিযোগ।

বিমানে মদ্যপ যাত্রীর তাণ্ডব

বিমানে মদ্যপ যাত্রীর তাণ্ডব

এয়ার ইন্ডিয়ার পর এবার ভিস্তেরার বিমানে মদ্যপ যাত্রীর কীর্তি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এবার আক্রান্ত হয়েছেন বিমানের কেবিন ক্রু। আবু ধাবি থেকে মুম্বই আসার বিমানে মদ্যপ অবস্থায় এক মহিলা যাত্রী তাণ্ডব চালান বলে অভিযোগ। বিমানের মধ্যে মদ্যপ অবস্থায় ঘুরছিলেন সেই মহিলা যাত্রী। অন্য যাত্রীরা তাতে আপত্তি জানালে তাঁদের সঙ্গে বচসা শুরু করেন। তাঁকে সামাল দিতে গিয়ে আক্রন্ত হন কেবিন ক্রু। মদ্যপ যাত্রী কেবিন ক্রুকে ঘুষি মারেন বলে অভিযোগ। যদিও সেই মহিলা যাত্রী বিদেশিনী। তিনি ইতালিয়ান বলে জানা গিয়েছে।

কী কাণ্ড ঘটেছিল

কী কাণ্ড ঘটেছিল

ভোর রাত ২টো ৩ মিনিট নাগাদ আবু ধাবি থেকে ছেড়েছিল ভিস্তেরার UK 256 বিমানটি। বিমানের ইকোনমিক ক্লাসে সফর করছিলেন সেই ইতালিয়ান মহিলা। তাঁর নাম পাওলা পুরুসিও। বয়স ৪৫ বছরের কাছাকাছি। ইকোনমিক ক্লাসের টিকিট নিয়ে বিজনেস ক্লাসের সিটে বসেছিলেন তিনি। কিন্তু তাতে আপত্তি জানান বিজনেস ক্লাসের যাত্রীরা। এই নিয়ে তাঁদের সঙ্গে যখন বচসা চরমে ওঠে তখন মহিলা নিজের জামাকাপড়ের একাংশ ছিঁড়ে ফেলে প্রায় অর্ধ নগ্ন হয়ে পড়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন কেবিন ক্রু। তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে ওই মহিলা যাত্রী কেবিন ক্রুকে ঘুসি মারেন বলে অভিযোগ।

গ্রেফতার মদ্যপ যাত্রী

গ্রেফতার মদ্যপ যাত্রী

মুম্বই বিমান বন্দরে ভিস্তেরার বিমান অবতরণ করার পরেই কেবিন ক্রু পুলিশের কাছে অভিযোগ জানান। সঙ্গে সঙ্গে সেই বিদেশিনী মহিলা যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাছে অভিযোগে লেখা হয়েছে ইকোনমিক ক্লাসের টিকিট নিয়ে বিজনেস ক্লাসের সিটে বসেছিলেন সেই মহিলা যাত্রী। বিজনেস ক্লাসের অন্যান্য যাত্রীরা তাতে আপত্তি জানালে তাঁদের সঙ্গে তিনি বচসা শুরু করেন। ২ জন কেবিন ক্রু তাঁকে সাহায্যে জন্য এগিয়ে এলে তিনি তাঁদের বিজনেস ক্লাসে সিজ জোগার করে দিতে বলেন। এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায়, সেসময় মদ্যপ যাত্রী কেবিন ক্রুর মুখে ঘুসি মারেন বলে অভিযোগ।

সঙ্গে সঙ্গে পদক্ষেপ পুলিশের

সঙ্গে সঙ্গে পদক্ষেপ পুলিশের

ভোর ৫টা নাগার বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশে অভিযোগ জানানে হয় বিমান সংস্থার পক্ষ থেেক। তারপরেই পুলিশ সেই ইতালিয়ান মহিলাকে গ্রেফতার করে এবং তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করে। আন্ধেির আদালতে পেশ করা হয় তাঁকে। তারপরে জামিনে মুক্তি পান িতনি। তাঁর মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। কয়েকদিন আগে এয়ার ইন্ডিয়ার বিমানে মদ্যপ অবস্থায় এক যাত্রী আরেক সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+