করোনা আবহে নয়া হুমকির মুখে গোটা দক্ষিণ এশিয়া, জোটবদ্ধ তালিবান-পাকিস্তানের ৬৫০০ জঙ্গি
পাকিস্তানের প্রায় ৬ থেকে সাড়ে ৬ হাজার জঙ্গি আফগানিস্তানে রয়েছে বলে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল রাষ্ট্রসংঘ। জানা গিয়েছে তালিবানের পাকিস্তানি শাখার তেহরিক-ই-পাকিস্তানের এই কয়েক হাজার জঙ্গি বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান, দুই দেশের জন্যই হুমকি হয়ে দেখা দিয়েছে। এরা আপাতত হেলমান্দ ও কান্দাহার প্রদেশে প্রশিক্ষণ নিচ্ছে বলে খবর মিলেছে।

ভারতে জাল ছড়াচ্ছে আইএসআইএস
এদিকে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে জাল ছড়াচ্ছে আইএসআইএস জঙ্গি সংগঠন। কেরল এবং কর্নাটকে জাল বিস্তার করছে আইএসআইএস জঙ্গি সংগঠন। ভারতকে এই নিয়েও সতর্ক করেছে রাষ্ট্রসংঘ। তালিবানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে আলকায়দা, আইএসআইএস জঙ্গিরা। বাংলাদেশ, ভারত, মায়ানমারে ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে তারা।

জঙ্গি সক্রিয়তা বাড়ছে ভারতে
করোনা আবহের সুযোগ নিয়ে জঙ্গি সক্রিয়তা বাড়ছে ভারতে। বিশেষ করে কেরল এবং কর্নাটকে সক্রিয় হয়ে উঠেছে আইএসআইএস লিঙ্ক। সেখানে জঙ্গি শিবির শক্ত করছে আইএসআইএস জঙ্গি সংগঠন। ভারতেকে এই নিয়ে সতর্ক করেছে রাষ্ট্রসংঘ। ১৫০ থেকে ২০০ জনের একটি দল সক্রিয় হয়ে উঠেছে ভারত, বাংলাদেশ এবং মায়ানমারে। আলকায়দা আইএস নেতা ওসামা মেহমুদের অঙ্গুলি হেলনে কাজ করছে জঙ্গিরা।

পাক জঙ্গিদেরও মদত নিচ্ছে বেজিং
এদিকে ভারতকে কাবু করতে পাক জঙ্গিদেরও মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে।

জঙ্গিদের নিশানায় ভারতীয় সেনা
সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে এখন এই জঙ্গিদের লক্ষ্য সেনা কনভয় থেকে শুরু করে সামরিক প্রতিষ্ঠান, ঘাঁটি, ছাউনি ও শিবিরে হামলা চালানো। পাক গুপ্তচর সংস্থা আইএসআই চিনকে সবরকম সহযোগিতা চালিয়ে যাচ্ছে লাদাখে। এমনকী ভারতে ব্যাট অপারেশন চালানোর পরিকল্পনা করছে চিন এবং পাকিস্তান। একাধিক জায়গায় জঙ্গি হামলার মতো ঘটনা ঘটেছে। সেনাবাহিনীকে একাধিক জায়গায় টার্গেট করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications