পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন! মৃত কমপক্ষে ৬৫ জন যাত্রী

পাকিস্তানের ট্রেনে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

পাকিস্তানের ট্রেনে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিন সকালে করাচি রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের তিনটি কামরায় আগুন লেগে যায়। পঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান শহরে এই দুর্ঘটনাটি ঘটে।

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন! মৃত কমপক্ষে ৬৫ জন যাত্রী

পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদ জানিয়েছেন, রান্না করার স্টোভ বিস্ফোরণে এই দুর্ঘটনা। এই সময় যাঁরা রান্না করছিলেন তাদের কাছে তেলও ছিল। সেই তেলে আগুন আরও ছড়িয়ে পড়ে। তবে মন্ত্রী জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যু হয়েছে ট্রেন থেকে লাফ দেওয়ার ফলে। মন্ত্রী জানিয়েছে দুরপাল্লার ট্রেনে স্টোভ জ্বালিয়ে রান্না করাটা একটা বড় সমস্যা।

জেলার উদ্ধারকারী বাহিনীর প্রধান বাকির হুসেন জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা ১৫ জনের আঘাত গুরুতর।

বিনিয়োগের অভাব আর নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে সাম্প্রতিক দশকগুলিতে ব্রিটিশ যুগে গড়ে ওঠা পাকিস্তানের রেল নেটওয়ার্কে প্রভাব পড়েছে।

জুলাইয়েও ট্রেন দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে মৃত্যু হয়েছিল চারজনের।

২০০৫ সালে সিন্ধ প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ১৩০ জনের মৃত্যু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+