রাজনৈতিক সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গোটা বিশ্বে বাস্তুহারা প্রায় ৫ কোটি মানুষ
রাজনৈতিক সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গোটা বিশ্বে বাস্তুহারা প্রায় ৫ কোটি মানুষ
বিগত দশকের শেষ বা চলতি দশকের শুরু বা সোজা কথায় ২০১৯ সালের রাজনৈতিক দ্বন্দ্ব, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ বারবার মন খারাপের কারণ হয়েছে বিশ্ববাসীর। সম্প্রতি অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সংক্রান্ত জেনিভা ভিত্তিক বিশ্ব সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের বা আইডিএমসি এই বিষয়ে একটি সমীক্ষা চালায়।

বাস্তুহারা হয়েছেন প্রায় ৫ কোটি ৮ লক্ষ মানুষ
সেখানেই দেখা যাচ্ছে বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত, দাঙ্গা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ৫ কোটি ৮ লক্ষ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন শুধুমাত্র ২০১৯ সালেই। বর্তমানে করোনা মহামারীও কয়েক কোটি মানুষের বাস্তুচ্যুতির কারণ হতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

২০১৯-এ ঘরহারা রেকর্ড সংখ্যক মানুষ
২০১৯ সালেই রেকর্ড সংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। আইডিএমসির পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৬১টি দেশে হিংসা ও সংঘাতের কারণে প্রায় ৩ কোটি ৩৪ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ২০১২ সালের পর বার্ষিক পর্যবেক্ষনের এটিই সর্বোচ্চ সংখ্যা।

হিংসার কারণে বাস্তুহারা প্রায় সাড়ে ৪ কোটি, দুর্যোগের কারণে প্রায় ৫০ লাখ
সমীক্ষা বলছে, প্রায় সাড়ে ৪ কোটি মানুষই হিংসা এবং রাজনৈতিক সংঘাতের কারণে নিজের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন, বন্যা, ভূমিকম্পের মত বিপর্যয়ের কারণে ঘরহারা হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। এরা সকলেই দুর্যোগের কারণে ঘর ছাড়লেও দেশের মধ্যেই রয়েছেন।

মহামারীর কারণে ঘর ছাড়া প্রায় ৬ লাখ অভিবাসী শ্রমিক
মহামারী ডেকে আনল নতুন বিপদ। দেশে,লকডাউনের কারণে বিভিন্ন স্থানে আটকে রয়েছেন প্রায় ৬ লাখ অভিবাসী শ্রমিক। নিজের পরিবারের কাছে ফেরার জন্য অনেকে পায়ে হেঁটেই পারি দিয়েছেন সুদীর্ঘ পথ। মহামারী চলাকালীন বাস্তুচ্যুতদের স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে বাস্তুচ্যুত হওয়ার কারণ দূর করতে সরকারগুলির প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।












Click it and Unblock the Notifications