ফের প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টিতে পাহাড় ধসে অবরুদ্ধ নদী, আরও জানুন
বৃষ্টি ও ধসে চিনে ফের প্রাকৃতিক বিপর্যয় । দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে চাপা পড়েছে কমপক্ষে ১০০ জন। পাহাড়ের একাংশ ধসে একটি নদীর প্রায় ২ কিলোমিটার অংশ অবরুদ্ধ
প্রবল বৃষ্টি ও পাহাড় ধসে কমপক্ষে একশো জনের চাপা পড়ে থাকার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, পাহাড়ের একাংশ ধসে পড়ায় জিনমো গ্রামে কমপক্ষে ৪০ টি বাড়ি চাপা পড়ে যায়। একটি নদীর ২ কিলোমিটার অংশও ধসে অবরুদ্ধ হয়ে পড়েছে।

ঘটনাটিকে বিপর্যয়কর ভূতাত্ত্বিক দুর্যোগ বলে বর্ণনা করে জরুরি ভিত্তিতে তার মোকাবিলা চলছে বলে বিবৃতি দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।
সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, টিবেটান এবং কুয়াং অটোনোমাস প্রদেশে থাকা পর্বতের একাংশ ধসে বিপর্যয় ঘটেছে।
বর্ষায় গ্রামীন এবং পার্বত্য এলাকায় ভূমি ধসের ঘটনা প্রায়সই ঘটে। জানুয়ারিতে সেন্ট্রাল হুবেই প্রদেশে ভূমি ধসে কমপক্ষে বারোজনের মৃত্যু হয়েছিল। গতবছরের অক্টোবরে মেগি টাইফুনের হাত ধরে আসা বৃষ্টির ফলে হওয়া ধসে, পূর্ব চিনে কমপক্ষে বারোজনের মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications