মঙ্গলবার ফের বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ আবদুল হামিদের
মঙ্গলবার ফের বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ নেবেন আবদুল হামিদ। এটি আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ। ওই দিন সন্ধে সাড়ে সাতটায় রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ফের বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ নেবেন আবদুল হামিদ। এটি আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ। ওই দিন সন্ধে সাড়ে সাতটায় রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটায় রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। তিনি বলেছেন, শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের পূর্বতন রাষ্ট্রপতি, বিচারক, মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁদের আমন্ত্রণও জানানো হয়েছে।

Click it and Unblock the Notifications