বাংলাদেশের রাষ্ট্রপতি পদে ফের শপথ আবদুল হামিদের

মঙ্গলবার ফের বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন আবদুল হামিদ। এটি আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ। ওই দিন সন্ধে সাড়ে সাতটায় রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি।

ফের বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন আবদুল হামিদ। এটি আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ। ওই দিন সন্ধে সাড়ে সাতটায় রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি।

 বাংলাদেশের রাষ্ট্রপতি পদে ফের শপথ আবদুল হামিদের

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে আবদুল হামিদকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আবদুল হামিদই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করলেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আবদুল হামিদ ছাড়া আরও ১৬ জন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শপথ পাঠের সময় আবদুল হামিদের পরনে ছিল পাঞ্জাবি ও মুজিব কোট।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আবদুল হামিদকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে আবদুল হামিদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল প্রথম মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+