অপহরণ করেছিল ভিনগ্রহীরা, শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ন্যানো চিপ! আজব দাবি মার্কিনির

অপহরণ করেছিল ভিনগ্রহীরা, শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ন্যানো চিপ! আজব দাবি মার্কিনির

এলিয়েন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মানে মাঝেমধ্যেই গুজব শোনা যায় ইউএফও নিয়ে। যদিও বর্হিবিশ্বে মানুষ বাদেও কোনও প্রাণী বা ওই জাতীয় কিছুর অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে দীর্ঘদিন থেকেই জোরদার খোঁজ চালাচ্ছেন মহাকাশ বিজ্ঞানী।চাঁদ সহ মঙ্গলে ভিনগ্রহীদের উপস্থিতি নিয়ে কৌতূহলের অন্ত নেই। তৈরি হয়েছে একাধি সিনেমা। এবার এই এলিয়েনদের নিয়েই আজব দাবি করে বসলেন এক আমেরিকান।

শতাধিকবার অপহরণ করে এলিয়েনের দল

শতাধিকবার অপহরণ করে এলিয়েনের দল

মার্কিন নাগরিক স্টিভ কলবার্নের দাবি এলিয়েনরা তাকে শতাধিকবার অপহরণ করেছে। এমনকী তাঁর হাতের মধ্যে দিয়ে শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ন্যানো চিপ। ইউএফও করে এসেই এলিয়েনেরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। যার ফলে বড় বিপর্যয় নেমে এসেছে তাঁর জীবনে। এমনকী ছেঁড়ে চলে গিয়েছেন স্ত্রীও। কলবার্নের দাবি "সাধারণ ধূসর" চেহারার এলিয়েনরাই রয়েছে এই কাজের পিছনে। এদিকে তার বক্তব্য ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাসি-মশকরা চললেও কৌতূহল রয়েছে প্রত্যেকেরই।

কী বলছেন ওই মার্কিনি

কী বলছেন ওই মার্কিনি

সম্প্রতি 'কোস্ট টু কোস্ট' নামের একটি শোতে এই ঘটনাগুলির বর্ণনা করেন ওই ব্যক্তি। তবে তিনি এও জানান একটি ঘটনা থেকেই এলিয়েনদের জীবন নিয়ে তাঁর অনুসন্ধানের প্রথম ইচ্ছা জাগে। এমনকী এই কাজে তিনি তাঁর জীবনের গোটা সময়টিই দিয়ে দেন। যার কারণে তাঁর বিয়েও ভেঙে যায়। তিনি এো দাবি করেন তাঁর জীবদ্দশাতেই তিনি একটি ইউএফওকে তার অ্যাভোকাডো গাছের উপর ঘুরে বেড়াতে দেখেছিলেন। একাধিকবার এই জিনিস প্রত্যক্ষ করেছেন তিনি।

 আসল ঘটনার সূত্রপাত কোথায়?

আসল ঘটনার সূত্রপাত কোথায়?

একইসঙ্গে তিনি এও দাবি করেন ওই ইউএফও থেকে বিচ্ছুরিত সবুজ আলোর একটি রশ্মিই তাঁকে প্রথম স্পেসশিপের ভিতরে টেনে নিয়ে যায়। এরপর তাঁকে একটি মেডিকেল স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর শুইয়ে দেওয়া হয়েছিলি একটি টেবিলে। স্টেইনলেস স্টিলের পাইপের মতো দেখতে একটি এলিয়েন সেই সময় তার শরীরে অস্ত্রপচার করে। সেই সময়েই তাঁর শরীরে একটি ফাইবার-অপটিক ঢুকিয়ে দেয় তারা। ঢুকিয়ে দেওয়া হয় ন্যানো চিপ। যদিও তার এই বক্তব্যের পিছনে কতটা সত্যতা রয়েছে তা যাচাই করেনি ওয়ানইণ্ডিয়া।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+