করোনা আক্রান্তের নাটক করে পুলিশের গায়ে থুতু, ৮ মাসের কারাদণ্ডের সাজা ইংল্যান্ডের যুবকের
করোনা আক্রান্তের অভিনয় করায় ৮ মাসের কারাদণ্ড ইংল্যান্ডের যুবকের
পুলিশি হেফাজতে থাকাকালীন করোনায় আক্রান্ত হওয়ার নাটক করে পুলিশের গায়ে থুতু দেওয়ার অভিযোগ। ফলস্বরূপ ৮ মাসের কারাদণ্ড হল ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত ২৩ বছরের তরুণের। সূত্রের খবর, পুলিশকে হেনস্থা, অশ্রাব্য ও অশালীন ভাষার প্রয়োগ এবং গাঁজা পরিবহনের অপরাধে গত শুক্রবার বিচারপতি অ্যালিস রবিনসন করণের সাজা ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য কি?
প্রথম ধাপে চার মাসের কারাবাস হলেও পুলিশি জেরায় পুনরায় নিয়ম ভাঙার অপরাধে আরও চার মাস তা বর্ধিত হয়। মেট্রোপলিটন পুলিশের সুপারিনটেনডেন্ট ড্যান নৌলিশ জানিয়েছেন, "বর্তমান সময়ে যখন স্বাস্থ্যকর্মীরা আমাদের জন্য প্রাণপাত করে দিচ্ছেন, তখন ইনি কর্মীদের গায়ে থুতু দিয়ে এবং করোনা আক্রান্ত সেজে স্বাস্থ্য-কর্মীদের অপমান করেছেন। এনার যথাযোগ্য শাস্তি হওয়ারই ছিল।"

কি ঘটেছিল ১৪ই মার্চের রাতে
পুলিশ সূত্রে খবর, ১৪ই মার্চ পুলিশ করণকে গাড়ি সমেত আটক করে। যদিও সেই সময় তিনি গাড়ির যথাযথ কাগজ দেখাতে পারেননি। পাশাপাশি সেইসময় গাড়ি গাঁজারও গন্ধ পায় পুলিশ। এর পরেই করণকে আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১০ ব্যাগ গাঁজা। পরবর্তীতে করণ জেরায় তার দোষ স্বীকারও করেন। ফলত, ব্রিটেনের 'ড্রাগের অপব্যবহার আইন' অনুযায়ী করণকে দোষী সাব্যস্ত করে আদালত।

জেরা চলাকালীন উদ্ধত করণ
এরপরেই গাঁজা সহ ধরা পড়ার পরে করণকে দক্ষিণ লন্ডনের থানায় নিয়ে যাওয়া হলে সেখানে গারদে ঢুকতে অস্বীকার করেন তিনি। বলপূর্বক পুলিশ আধিকারিকরা করণকে গারদে ঢোকাতে চেষ্টা করলে বেশ কিছু পদস্থ কর্তাদের মুখে থুতু দিয়ে করণ নিজেকে 'করোনা আক্রান্ত' বলে দাবি করেন। সুরক্ষার খাতিরে সাংবাদিকরা গারদের বাইরে থেকেই সাক্ষাৎকার নেন করণের। পরে করণ শান্ত হয়ে নিজেকে করোনা মুক্ত বলে দাবি করলেও সুরক্ষার খাতিরে পুলিশ অফিসাররা করোনা পরীক্ষা করিয়েছেন। যদিও গোটা ঘটনার জেরে হতবাক প্রত্যেকেই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications