প্রেমিককে পিস পিস করে কেটে রান্না করে ফেলল প্রেমিকা! এ ‘প্রেম-কাহিনি’তে বিশ্ব তোলপাড়
বয়সে ছোট প্রেমিককে প্রাণের চেয়েও ভালোবাসতেন তরুণী। সেই প্রেমিকই কি না তাঁকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিল! তা শুনেই খড়্গহস্ত হয়ে পড়েন প্রেমিকা।
প্রেমিকার বয়স ৩০। প্রেমিকের ২০। প্রেমিক যখন কৈশোরে, তখন থেকেই তাকে দেখভালের দায়িত্ব নিয়েছিলেন তরুণী। তারপরই প্রেমে পড়ে গিয়েছিলেন ওই কিশোরের। বয়সে ছোট প্রেমিককে প্রাণের চেয়েও ভালোবাসতেন তরুণী। সেই প্রেমিকই কি না তাঁকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিল! তা শুনেই খড়্গহস্ত হয়ে পড়েন প্রেমিকা।

আর সেই প্রেমের পরিণতিও হল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। বয়সে ছোট প্রেমিককে নিজের হাতেই তিনি দিলেন চরম শাস্তি। যে শাস্তির কথা শুনলে শিউড়ে উঠবেন যে কেউ। কী বীভৎসা! ভালোবাসার এমন পরিণতি, কল্পনাও করা যায় না! তরুণী যাঁকে ভালোবেসেছিলেন প্রাণের থেকেই, তাঁর প্রাণ তো নিলেনই, তারপর যা ঘটল, তা জানলে হাড়হিম হয়ে যাবে।
প্রেম হাতছাড়া হয়ে গিয়েছিল, তা কিছুতেই মানতে পারেনি প্রেমিকা। তাই বছর ২০-র যুবককে কুচিকুচি করে কেটে রান্না করে পাকিস্তানের শ্রমিকদের খাইয়েছিলেন ওই মহিলা। নিজের মুখেই তিনি তা শিকার করেছেন। যুবক দীর্ঘদিন ধরেই নিখোঁজ ছিলেন। তাঁকে খোঁজে তল্লাশি চালাতে গিয়ে অবশেষে যে ঘটনা সামনে এসেছে, তা নৃশংস, অমানবিক।
সেই কৈশোর থেকে প্রেমিকের দেখভাল করছেন। আর্থিক সহায়তা থেকে শুরু করে যত্ন-আত্তি, কিছুই বাদ দেননি মহিলা। তা বলে প্রেমিকের মন না পেয়ে তিনি এমন কাণ্ড করে বসবেন- কেউ কল্পনাও করতে পারেননি। তিনি কি না প্রেমিককে কেটেই 'ম্যাকবুস' (ভাত আর মাংস সহযোগে বিরিয়ানির মতো এক পদ) রান্না করেছেন।
সেই রান্না করা খাবার তিনি আবার খাইয়েছেন পাকিস্তান থেকে আরব আমীরশাহিতে কাজ করতে যাওয়া রাজমিস্ত্রি ও শ্রমিকদের। আরব আমীরশাহির এক জনপ্রিয় সংবাদপত্রে এই খবর ছড়িয়ে পড়ার পরই বিশ্বজুড়ে তোলাপাড় শুরু হয়েছে। আলোচনা চলছে- প্রেম কী করে এত নির্মম-নৃশংস হতে পারে।
প্রায় বছর খানেক আগে থেকেই নিখোঁজ ছিল যুবক। গত জানুয়ারিতে নিখোঁজ ডায়েরি করেছিলেন মৃতের ভাই। পুলিশও তারপর তদন্ত শুরু করে। ওই যুবক থাকতেন মরক্কোর ওই মহিলার তত্ত্বাবধানে আরব আমীরশাহিতে। স্বভাবতই ওই মহিলার বাড়িতে একাধিকবার তল্লাশিতে যান তদন্তাকারীরা।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই মহিলার বাড়ির মিক্সার মেশিনে মানুষের একটি দাঁত পান। আর সেই সূত্র ধরেই এগোতে থাকে তদন্ত। অবশেষে সব রহস্যের পর্দা ফাঁস। পুলিশি জেরার মুখে ওই মহিলা স্বীকার করেন তাঁর কীর্তিকলাপ। প্রকাশ হয়ে পড়ে প্রেমে ব্যর্থ হয়ে মহিলার নৃশংসতার কাহিনি। পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications