মানুষের খোঁজে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পেঙ্গুইনের দল, ভাইরাল ভিডিও

মানুষের খোঁজে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পেঙ্গুইনের দল, ভাইরাল ভিডিও

বিশ্বব্যাপী লকডাউনের জেরে কার্যত শুনশান রাস্তাঘাট। রোজকার ট্রাফিক জ্যাম, ইঁদুর দৌড়, ভিড় ভাট্টার ছবি গত ২মাসে ভুলেই গেছে গোটা বিশ্ব। মানুষ ঘরবন্দী। আর এই সুযোগেই আপন খেয়ালে অবাধে কোথাও নেচে বেড়াচ্ছে ময়ূর, কোথাও বা জঙ্গল ছেড়ে রাস্তায় পায়চারী করতে দেখা গেছে উট পাখিদের, আবার কোথাও বা অবাধে রাস্তাতেই মর্নিং ওয়াক সেরে ফেলতে দেখা যাচ্ছে পেঙ্গুইনদেরও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এই ভিডিও।

মানুষের খোঁজে পেঙ্গুইন

মানুষের খোঁজে পেঙ্গুইন

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে ফাঁকা রাস্তায় অবাধে চলাচল করে বেড়ালো তিনটি পেঙ্গুইন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ২৭ সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনটি পেঙ্গুইন প্রধান সড়ক পার হয়ে মানুষের বসতির দিকে এগিয়ে যাচ্ছে। এ দৃশ্য কেবল নতুনই নয়, অকল্পনীয়ও বটে।

সমুদ্র তীরবর্তী নোনা আবহাওয়া ছেড়ে পিচের রাস্তায় পেঙ্গুইন

সমুদ্র তীরবর্তী নোনা আবহাওয়া ছেড়ে পিচের রাস্তায় পেঙ্গুইন

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (এএফএস) একজন কর্মকর্তা সুসান্ত নন্দ, টুইটারে ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘মানুষের খোঁজে পেঙ্গুইন অকল্যান্ডের সড়কে'। যদিও পরবর্তীতে তার ফলোয়াররাই তার ভুল শুধরে দিয়ে জানান, 'ওটা অকল্যান্ড নয় দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহর'। কিন্তু সেসব বাদ দিয়েও, নেটিজানমহল অবাক এই ভিডিও দেখে। সমুদ্র তীরবর্তী নোনা আবহাওয়া ছেড়ে খোদ পিচের রাস্তায় এভাবে পেঙ্গুইন বিচরণ দুনিয়া এর আগে কখনো দেখেনি।

অন্ধকারে এইটুকু যা আলো

অন্ধকারে এইটুকু যা আলো

গোটা বিশ্ব করোনা গ্রাসে প্রায় জুবুথুবু। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এত গবেষণার পরেও এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করে উঠতে পারেননি করোনার প্রতিষেধক। এতো গেলো খারাপ খবর, কিন্তু এর মধ্যেও আশার আলো এই যে, উল্লেখযোগ্য হারে কমে এসেছে দূষণ, কক্সবাজার সমুদ্র সৈকতে নেচে বেড়াচ্ছে ডলফিন, ফুটছে ফুল, পাখিও ডেকে যাচ্ছে সকাল বিকেল। স্বমহিমায় প্রকৃতিতে ফিরছে তার হারানো রূপ। এবার কেবল করোনা মুক্ত সুদিনের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+